১০:১৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ৩ লাখ টাকা জরিমানা রামিসা হত্যা-ধর্ষণ মামলার বিচার শুরু হচ্ছে কাল হজ পরবর্তী ফিরতি অভিযানে দেশে ফিরেছেন ৬ হাজার ১৭৫ জন হাজি প্রধানমন্ত্রীর সান্নিধ্যে দৃষ্টিহীন নূরজাহানের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হজ শেষ: দেশে ফিরেছেন ৬ হাজার ১৭৫ জন হাজি চালুর তিন মাসে নবনির্মিত এটিসি টাওয়ার আয় ১৯৯ কোটি ২৮ লাখ ৭৩ হাজার ৮১০ টাকা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকীতে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করলেন তারেক রহমান জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করলেন তারেক রহমান বর্জ্য অপসারণে গাফিলতির ঘটনায় প্রধানমন্ত্রীর নির্দেশে দুই আঞ্চলিক কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বৃষ্টির শঙ্কা সেমিফাইনালেও

শেষ হয়েছে বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব। মাঝে দুদিনের বিরতি দিয়ে আগামীকাল মাঠে গড়াতে যাচ্ছে সেমিফাইনালের লড়াই। ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথমদিন মাঠে নামবে নিউজিল্যান্ড-পাকিস্তান। আর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড।

বিশ্বকাপের শেষ চারের এই লড়াই দেখার জন্য উন্মুখ হয়ে আছে সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বুধবার (১০ নভেম্বর) কিউইদের বিপক্ষে পাকিস্তানের প্রথম সেমিফাইনাল নির্বিঘ্নে মাঠে গড়ালেও সংশয় দেখা দিয়েছে অ্যাডিলেডে ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় সেমিফাইনাল নিয়ে।

অস্ট্রেলিয়ার আবহাওয়া অফিস জানিয়েছে, ভারত-ইংল্যান্ড ম্যাচের দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে প্রায় ৩০ শতাংশ। এছাড়া সারাদিনই মেঘলা থাকবে অ্যাডিলেডের আকাশ। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ২০ থেকে ৩০ কি.মি. গতিবেগে বয়ে যেতে পারে বাতাস। তবে ঐদিন বিকেল ও সন্ধ্যার দিকে বৃষ্টির বেগ কমতে পারে কিছুটা।

তবে বৃষ্টির কারণে গ্রুপ পর্বের মতো নক-আউটে ম্যাচ ভেস্তে যাওয়ার মতো ঘটনা গঝটবে না। বৃষ্টিতে নির্দিষ্ট দিনে খেলা না হলে রিজার্ভ-ডে রাখা হয়েছে ম্যাচের জন্য। নির্ধারিত দিনে খেলা না হলে পরের দিন হবে। বৃহস্পতিবার বৃষ্টির জন্য খেলা না হলে ম্যাচটি মাঠে গড়াবে পরদিন শুক্রবার (১১ নভেম্বর)।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ৩ লাখ টাকা জরিমানা

বৃষ্টির শঙ্কা সেমিফাইনালেও

প্রকাশিতঃ ১১:৫৮:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২