১০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

পুরো বিশ্বকাপ শেষ নেইমারের!

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে মাঠে নেমছিলো টুর্নামেন্টের হট ফেভারিট ব্রাজিল। সেই ম্যাচে ২-০ গোলে জিতলেও দুঃসংবাদ সঙ্গী হয় ব্রাজিল দলের। সেই ম্যাচে ৯ বার ফাউলের শিকার হয়ে মারাত্নক ভাবে আঘাত পান দলের সবচেয়ে বড় তারকা নেইমার। পা মচকে যাওয়ায় গ্রুপ পর্বের ম্যাচগুলো থেকে ছিটকে যান নেইমার। তবে নক আউট পর্বেই মাঠে নামার কথা ছিল তার। তবে এখন শোনা যাচ্ছে নতুন গুঞ্জন। শুধু গ্রুপ পর্ব নয় পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে যাচ্ছেন নেইমার।

শুক্রবার (২ ডিসেম্বর) গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে মাঠে নামার আগে নতুন গুঞ্জন শুরু হলো নেইমারকে নিয়ে। ব্রাজিলের সংবাদ মাধ্যম বলছে শুধু গ্রুপ পর্ব নয়, পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে পারেন নেইমার। তার লিগামেন্টে বড় সমস্যা হয়েছে বলে মনে করা হচ্ছে।

ক্যামেরুন ম্যাচের আগে ব্রাজিলের সহকারী কোচ ক্লেবার হ্যাভিয়ের গণমাধ্যমকে বলেছেন, ‘নেইমার ধীরে ধীরে উন্নতি করছে। তবে আপাতত আমাদের ফোকাস ক্যামেরুন ম্যাচে। সেটা হয়ে গেলে দলের বাকিদের কার কী অবস্থা সেটা নিয়ে ভাবার সময় পাব। তার ফেরার ব্যাপারে নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে আমাদের।’ তবে কি পরিকল্পনা রয়েছে সে সম্পর্কে কিছু বলেননি ক্লেবার হ্যাভিয়ের।

আর তাই শোনা যাচ্ছে, নেইমারের লিগামেন্ট ভাল রকম ক্ষতিগ্রস্ত হয়েছে। তার হাঁটু এখনও ফুলে রয়েছে। ওষুধ খাইয়েও ব্যথা সেভাবে কমছে না। ফলে নক আউট পর্ব তো বটেই, ব্রাজিল কোয়ার্টার ফাইনালে উঠলে তখনও নেইমারকে পাওয়া যাবে কি না, কেউই নিশ্চিত নয়।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

পুরো বিশ্বকাপ শেষ নেইমারের!

প্রকাশিতঃ ১২:৫০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২