০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
অনলাইন জুয়ার লেনদেনে দিনে ৫ কোটি: টঙ্গী–কুমিল্লায় অভিযানে ছয় গ্রেফতার বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী পরিবহন-লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব প্রধানমন্ত্রীর শিক্ষকদের প্রতি আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ে তুলুন পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব শিশুদের মানবিক গড়ে তোলায় শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান সৌদি আরব বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন, পরিকল্পিত নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী মানব পাচার ও প্রযুক্তি অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির ফাঁকা মাঠ গরমের ব্যর্থ চেষ্টা করে লাভ নেই: পানিসম্পদ উপমন্ত্রী

পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বিএনপি সবসময় ফাঁকা মাঠ খোঁজার অভ্যাস। তাদের ফাঁকা গরমের ব্যর্থ চেষ্টা করে লাভ নাই। তারা বারবার জনগণ দ্বারা প্রত্যাখ্যাত। তারা একটি জনধিকৃত দলে পরিণত হয়েছে। বিএনপি মুখে যতো কথাই বলুক, নিজেরাই মনন-মগজে গুম, হত্যা, ষড়যন্ত্র এবং মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয়গুলো বহন করছে। জনগণ তা ভুলে যায় নাই। এদেশের জনগণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বেই ঐক্যবদ্ধ। কারণ, জনগণ জানে জননেত্রী শেখ হাসিনা মানে দেশের উন্নয়ন-অগ্রগতি। শেখ হাসিনা মানে মানবতার মা।

রবিবার (৯ জানুয়ারি) উপমন্ত্রীর রত্নগর্ভা মায়ের নামে প্রতিষ্ঠিত বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশন ও আওয়ামী লীগের উদ্যোগে শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের অসহায় ১ হাজার পরিবারের মাঝে কম্বল বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনামুল হক শামীম আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় মানবতার পাশে থাকেন। সকল দুর্যোগে একমাত্র শেখ হাসিনা ও আওয়ামী লীগই গরীব অসহায় মানুষের পাশে ছিলেন, আছেন ও আগামীতেও থাকবেন। মুখে বড় বড় কথা বললেও অন্য কোন দলকে মানুষের পাশে থাকতে দেখা যায় না। তারা সরকারকে কিভাবে বেকায়দায় ফেলে সহজ পথে ক্ষমতায় আসবে, সেই চিন্তায় মত্ত। তারা জনবান্ধব দল নয়, তারা আত্মবান্ধব দল। বিএনপি ক্ষমতায় থাকতে মানুষের জন্য কাজ না করে, নিজেরা সম্পদের পাহাড় করেছিলো, দেশের সম্পদ লুটেপুটে খেয়েছিলো, বিদেশে অর্থ পাচার করেছিলো। ক্ষমতায় যেতে না পেরে, দেশে জ্বালাও পোড়াও করেছে, মানুষ হত্যা করেছে। অমানবিক দল হিসেবে বিএনপি জনগণের কাছে স্বীকৃত, জনধিকৃত দল।

এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এম এ কাইয়ুম, সখিপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আকবর পাইক, চামটা ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন রাড়ী, চামটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম প্রমুখ।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপির ফাঁকা মাঠ গরমের ব্যর্থ চেষ্টা করে লাভ নেই: পানিসম্পদ উপমন্ত্রী

প্রকাশিতঃ ১২:৩১:৩৪ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২