০৫:০৬ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষঃ
নূরুল ইসলাম মনি ত্রয়োদশ সংসদের চীফ হুইপ নিযুক্ত ডুবোচর ও বর্জ্যে ইলিশহীন পায়রা, সংকটে ১৪,৬৮৯ জেলে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা: এজাহারভুক্ত আরও এক আসামি গ্রেফতার মিশরের প্রেসিডেন্ট আল-সিসি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী: নিজেকে দক্ষ ও মানবিক বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে গড়ে তুলুন স্বাস্থ্যমন্ত্রী: নিজেকে দক্ষ ও মানবিক বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে গড়ে তুলুন মধ্যপ্রাচ্য সংকটে আটকা পড়া প্রবাসীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যমন্ত্রী: নিজেকে মানবিক ও দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে গড়ুন মধ্যপ্রাচ্য সংকট: আটকে পড়া প্রবাসীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নায়ক ফারুকের আসনে মনোনয়ন কিনলেন ফেরদৌস

নায়ক ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে লড়তে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। সোমবার ধানমণ্ডির আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় ফরম সংগ্রহ করেন এই নায়ক। 

নায়ক ফেরদৌস এতদিন রাজনৈতিক ব্যানারে নানামূখী কাজ করে এলেও এবার সরাসরি যুক্ত হতে যাচ্ছেন রাজনীতিতে।

দুই দশকের অভিনয় ক্যারিয়ারে ফেরদৌস দুই বাংলায় উপহার দিয়েছেন বহু ব্যবসা সফল সিনেমা। তিনি দীর্ঘদিন ধরে বনানী ডিওএইচএস এলাকায় বসবাস করছেন। আর ঢাকা-১৭ সংসদীয় আসন গঠিত হয়েছে (গুলশান-বনানী ক্যান্টনমেন্ট) এলাকা নিয়ে।

গত ১৫ মে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিত্রনায়ক ফারুক মারা যান। তার মৃত্যুতে আসনটি শূণ্য হয়ে পড়ে। এরপর থেকেই ওই আসনে নির্বাচনের প্রার্থী হতে ইতিমধ্যে অনেকেই আগ্রহ প্রকাশ করে আসছেন। তারকাদের অনেকে নায়ক ফেরদৌসের নাম  প্রস্তাব করেন। এরমধ্যেই উপনির্বাচনে লড়তে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন তিনি।

আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হবে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

নূরুল ইসলাম মনি ত্রয়োদশ সংসদের চীফ হুইপ নিযুক্ত

নায়ক ফারুকের আসনে মনোনয়ন কিনলেন ফেরদৌস

প্রকাশিতঃ ১২:৪৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩