০২:১৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

ঢাকায় বাড়ি উপহার পেলেন অভিনেত্রী সুজাতা

ঢাকাই সিনেমার বর্ষিয়ান অভিনেত্রী সুজাতা। ‘রূপবান’খ্যাত এই অভিনেত্রী একাধারে পরিচালক এবং প্রযোজকও। এখন আগের মতো আর নিয়মিত নন তিনি। খুব একটা দেখাও মেলে না তার।

গুণী এই অভিনেত্রীর আবেদনের প্রেক্ষিতে এবং জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নির্দেশনার আলোকে আজ মঙ্গলবার সুজাতার হাতে ওয়ারী মৌজার একটি জমিসহ বাড়ির (অর্পিত সম্পত্তি) দখল হস্তান্তর করা হয়।

আবেগঘন কণ্ঠে প্রধানমন্ত্রী ও জেলা প্রশাসককে ধন্যবাদ জানিয়ে সুজাতা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আছেন বলেই আমাদের মতো শিল্পীরা বেঁচে আছেন। তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমার নেই। আর জেলা প্রশাসক সাহেবের সহযোগিতাও চিরস্মরণীয় হয়ে থাকবে।’

জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, ‘গুণী-জ্ঞানী বিশিষ্টজন যারা আর্থিকভাবে অস্বচ্ছল তাদের আবাসনের জন্য ঢাকা জেলা প্রশাসন কাজ করছে। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

ঢাকায় বাড়ি উপহার পেলেন অভিনেত্রী সুজাতা

প্রকাশিতঃ ১২:৩৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩