১১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফের সমতা বাংলাদেশের

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে হেরে সিরিজ শুরু করেছিল বাংলাদেশের যুবারা। ৫০ ওভারের এই সিরিজের পরের ম্যাচ জিতে সমতা আনে স্বাগতিকরা। তবে তৃতীয় ম্যাচে আবার এগিয়ে যায় প্রোটিয়ারা। আজ (শুক্রবার) আবার অন্য ফল। জিতেছে বাংলাদেশ। চতুর্থ ম্যাচ ৪ উইকেটে জিতে ফের সমতা এনেছে বাংলাদেশের যুবারা। 

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। সিদ্ধান্ত কতটা যৌক্তিক ছিল, সেটির প্রমাণ দিয়েছেন বোলাররা। রাফি উজ্জ্বল রীতিমতো কাঁপিয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের। এই বাঁহাতি স্পিনারের ঘূর্ণিতে ৩৫.২ ওভারে মাত্র ১২৮ রানে অল আউট সফরকারীরা। সহজ এই লক্ষ্য ২৯ ওভারে ৬ উইকেট হারিয়ে টপকে যায় বাংলাদেশ। তাতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ২-২ সমতায়।

রাফির সঙ্গে রিজান হোসেনের পেস আগুনের সামনে সর্বোচ্চ ৪৩ রান করেছেন প্রোটিয়া ওপেনার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস। এই ওপেনার ছাড়া তিন অঙ্কের ঘরে যেতে পেরেছেন মাত্র তিন ব্যাটার- রিচার্ড সেলেৎওয়েন (১৮), লিয়াম অ্যাল্ডার (১৫) ও ওলিভার হোয়াইটহেড (১২)।

বল হাতে কাঁপিয়ে দেয়া রাফি পেয়েছেন ৫ উইকেট। দুর্দান্ত বোলিংয়ে ৭.২ ওভারে এই স্পিনারের খরচ মাত্র ১৮ রান। রিজানও কম যাননি। ৬ ওভারে ২৪ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট। ২ উইকেট পেয়েছেন ওয়াসি সিদ্দিক।

১২৯ রানের লক্ষ্যে খেলেতে নেমে বাংলাদেশের শুরুটাও ভালো ছিল না। তারপরও জয় পেতে অসুবিধা হয়নি। ওপেনার আদিল বিন সিদ্দিক করেছেন ২৫ রান। তার সমান রান করেছেন আরও দুজন- আশরাফুজ্জামান (২৫*) ও মাহফুজুর রহমান রাব্বি (২৫*)। ২২ রান করেছেন রিজান।

দক্ষিণ আফ্রিকার লিয়াম অ্যাল্ডার ১০ ওভারে ৪৫ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফের সমতা বাংলাদেশের

প্রকাশিতঃ ১২:২২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩