০১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
সৌদি আরব বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন, পরিকল্পিত নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী মানব পাচার ও প্রযুক্তি অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক এলডিসিদের টেকসই উত্তরণে বৈশ্বিক সহায়তা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রী ঘোষনা: স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়ন এলডিসির টেকসই উত্তরণে বৈশ্বিক সহায়তা বাড়ানোর দাবি হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি ‘গর্হিত ও ন্যক্কারজনক’: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্রুত গতিতে ইউক্রেনে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বাহিনী দ্রুত অগ্রসর হচ্ছে। গত এক মাসে তারা বড় ধরনের এলাকা দখল করেছে। বিশ্লেষকরা বলছেন, ২০২২ সালে যুদ্ধ শুরুর পর এটি রাশিয়ার ইউক্রেনের দিকে সবচেয়ে দ্রুত অগ্রগতি। খবর রয়টার্সের।

ওপেন সোর্স মানচিত্র অনুযায়ী, রাশিয়া এখন ইউক্রেনের ১৮% এলাকা নিয়ন্ত্রণ করছে। এর মধ্যে পুরো ক্রিমিয়া, ডনবাসের ৮০% (লুহানস্ক ও দোনেৎস্ক), এবং জাপোরিজঝিয়া ও খেরসনের ৭০% অন্তর্ভুক্ত। এছাড়া খারকিভের ৩% এলাকাও রয়েছে তাদের নিয়ন্ত্রণে।

রুশ বাহিনী গত এক সপ্তাহে ২৩৫ বর্গকিলোমিটার দখল করেছে। নভেম্বরে তারা নিয়ন্ত্রণ নিয়েছে ৬০০ বর্গকিলোমিটার এলাকা। এজেন্টস্টভো এক প্রতিবেদনে বলেছে, রাশিয়া দখলকৃত এলাকার জন্য সাপ্তাহিক ও মাসিক নতুন রেকর্ড গড়ছে।

রাশিয়া জুলাই থেকে পূর্ব ইউক্রেনে অগ্রসর হতে থাকে। একই সময়ে ইউক্রেন পশ্চিমাঞ্চলীয় কুরস্কের একটি ছোট অংশ দখল করে। এরপর রাশিয়ার অগ্রগতি দ্রুত বাড়তে থাকে।

দোনেৎস্ক অঞ্চলে রুশ বাহিনী পোকরোভস্ক শহরের দিকে অগ্রসর হয়েছে। তারা কুরাখোভ শহরেও প্রবেশ করেছে। বিশ্লেষকদের মতে, রাশিয়া ধীরে ধীরে এলাকাগুলো ঘেরাও করছে। এরপর আর্টিলারি ও গ্লাইড বোমা দিয়ে আক্রমণ চালাচ্ছে।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার দখলকৃত সব এলাকা ফেরত না পাওয়া পর্যন্ত শান্তি সম্ভব নয়। তবে ইউক্রেনের সেনাবাহিনী সৈন্য ও সরঞ্জাম সরবরাহে চাপের মুখে রয়েছে।

পশ্চিমা বিশেষজ্ঞরা ধারণা করছেন, যুদ্ধ আরও দীর্ঘ হতে পারে। দুই পক্ষেরই ক্ষয়ক্ষতির সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে এই সংঘাতে লাখ লাখ মানুষ হতাহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন

দ্রুত গতিতে ইউক্রেনে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী

প্রকাশিতঃ ০৩:৪৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪