০৫:০৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রবিবার (০১ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পৃথক বৈঠক করেছেন। সকালে তিনি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর তিনি বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করেন। এর আগে শনিবার সকালে তিনি প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন।

অন্যদিকে, ২১ আগস্ট চীনে সরকারি সফর শেষে বুধবার রাতে দেশে ফিরেছেন সেনাপ্রধান। এ সফরে তিনি পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) স্থলবাহিনীর পদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়, রোহিঙ্গা প্রত্যাবর্তন ও বাংলাদেশের সামরিক শিল্পের উন্নয়নে চীনের সহায়তা নিয়ে আলোচনা করেন। চীনে পৌঁছানোর পর তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয় এবং বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সম্পন্ন হয়। দ্বিপক্ষীয় সহযোগিতা, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহায়তা, ও সামরিক শিল্পের উন্নয়ন এই আলোচনার মূল বিষয় ছিল।

অপরদিকে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রোববার দেশের শীর্ষ তিন দল বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে তিনি জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়াও, আগামী ২ সেপ্টেম্বর আরও সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন তিনি। এ সব বৈঠক রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

প্রকাশিতঃ ১০:৪৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫