০৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
সৌদি আরব বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন, পরিকল্পিত নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী মানব পাচার ও প্রযুক্তি অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক এলডিসিদের টেকসই উত্তরণে বৈশ্বিক সহায়তা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রী ঘোষনা: স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়ন এলডিসির টেকসই উত্তরণে বৈশ্বিক সহায়তা বাড়ানোর দাবি হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি ‘গর্হিত ও ন্যক্কারজনক’: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন শাহরুখ খান

বলিউডের বাদশাহ শাহরুখ খান পাঞ্জাবের বন্যাকবলিত মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন। তার সময়, সাধ্য ও সম্পদ দিয়ে তিনি এই দুর্যোগকালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা করতে মনোযোগ দিয়েছেন। ‘কিং’ সিনেমার শুটিং বা ছেলে আরিয়ান খানের প্রথম পরিচালিত সিরিজের প্রচার কাজে ব্যস্ত থাকলেও, তিনি নিয়মিতভাবে তার স্বেচ্ছাসেবী সংস্থা ‘মীর ফাউন্ডেশন’ এর মাধ্যমে মানবসেবায় অবদান রেখে আসছেন।

গত ৩৭ বছরে এত ভয়াবহ বন্যা আগে দেখেনি পাঞ্জাব। অবিরত ভারী বর্ষণের কারণে বেশ কয়েক হাজার মানুষ নিজেদের ঘরবাড়ি হারিয়ে পানির নিচে চলে গেছে। এই সংকটে কিং খান ১৫০০টি পরিবারকে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেন।

বর্তমানে ‘মীর ফাউন্ডেশন’ স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সহযোগিতায় উদ্ধার ও সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। এর পাশাপাশি, বিশুদ্ধ পানি, খাবার, ফোল্ডিং ক্যাট, তোশক, মশারি, এবং অন্যান্য প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ চলছে শাহরুখের টিমের পক্ষ থেকে।

তাদের এই ত্রাণ কার্যক্রমে চিকিৎসা সেবা দিচ্ছেন যে কোনো ধরনের অসুবিধায় থাকা মানুষজনের জন্য। পাঞ্জাবের অমৃতসর, পাতিয়ালা, ফজিলকা, ফিরোজপুরসহ বিভিন্ন বন্যাকবলিত অঞ্চলের প্রায় ১৫০০ পরিবারের কাছে এই সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। শাহরুখের প্রতিশ্রুতি হলো, বন্যাকবলিত পরিবারগুলোকে পুনরায় মাথার ওপর ছাদ গড়ে তুলতে ও জীবনযাত্রা স্বাভাবিক করতে সকল ধরনের সহায়তা প্রদান অব্যাহত থাকবে।

চলতি মাসের শুরুর দিকে শাহরুখ খান টুইটারে পাঞ্জাবের এই মারাত্মক পরিস্থিতির কথা তুলে ধরেন। সেখানে তিনি লেখেন, ‘পাঞ্জাবের এই ভয়াবহ দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রতিটি প্রাণের জন্য আমি গভীর শোক প্রকাশ করছি। আমি প্রার্থনা ও শক্তি পাঠাচ্ছি। পাঞ্জাবের আত্মা কখনো ভেঙে পড়বে না। সৃষ্টিকর্তা তাদের আশীর্বাদ করুন।’

ট্যাগ :
সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন

বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন শাহরুখ খান

প্রকাশিতঃ ১০:৫৩:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫