১১:২৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

‘বিপর্যস্ত সাকিবের পাশে থাকুন’

নিজের সিদ্ধান্তে বড়োসড়ো পরিবর্তন তথা ইউটার্ন হয়েছে সাকিবের। মানসিক অবসাদ ভুলে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন বাঁহাতি এ অলরাউন্ডার।

তবে পুরো ঘটনাপ্রবাহে তৈরি হওয়া বিতর্কের ইতি টানতে বলেছেন বিসিবি সভাপতি। মানসিকভাবে বিপর্যস্ত সাকিবের পাশে থাকতেও সবার প্রতি আহ্বান জানান তিনি।

গতকাল সংবাদ সম্মেলনে পাপন বলেছেন, ‘আমি চাচ্ছি এই বিতর্কের এখানেই অবসান হোক। ও সব ফরম্যাট খেলতে চায় এবং বোর্ড এটা গ্রহণ করেছে। এখানে থাকাই ভালো।’

দুবাই থেকে ফিরে বোর্ড সভাপতিকে সাকিব বলেছেন, তিনি মানসিকভাবে বিপর্যস্ত। সেই তথ্য তুলে ধরে পাপন বলেন, ‘পরশু (১০ মার্চ) এসে আমাকে ও যে জিনিসটা বলেছে—ও মানসিকভাবে বিপর্যস্ত। আমাদের সবারই কোনো না কোনো সময় এরকম হয়। মানুষ মেন্টালি ডিস্টার্বড থাকতেই পারে। যেকোনো মানুষেরই এমন জিনিস থাকতে পারে, যেটা কেউ জানেই না। ও মানসিকভাবে একটু বিপর্যস্ত। এজন্য সিদ্ধান্ত নিতে একটু সমস্যা হচ্ছে। সে নিজেই তো স্বীকার করেছে সিদ্ধান্ত নিতে সমস্যা হচ্ছিল। এটা যখন বলেছে এরপর তো আর কোনো কথা নেই।’

তবে এই সময়ে বাঁহাতি এ অলরাউন্ডারকে সমর্থনের আহ্বান জানিয়ে বিসিবি সভাপতি বলেছেন, ‘এই সময়টায় আমাদের সবার সাকিবকে সাপোর্ট দেওয়া উচিত। ওর সঙ্গে থাকা উচিত, মানসিকভাবে শক্তি জোগানো উচিত। যেসব আলোচনা, টকশো হচ্ছে, আসলে এগুলো কারো জন্যই ভালো না। আমরা সবসময় ওদের পাশে আছি এবং সামনেও থাকবো।’

দুবাই থেকে ফিরে খেলার কথা জানালেও সাকিবকে কয়েক দফা ভাবনার সময় দিয়েছেন পাপন। সব পেরিয়ে গতকাল আসলো চূড়ান্ত ঘোষণা।

আজ রাতেই দক্ষিণ আফ্রিকা উড়াল দেবেন সাকিব। সেখানে গিয়ে ওয়ানডে দলের প্রথম অনুশীলনে থাকতে পারেন তিনি। ১৫ মার্চ প্রস্তুতি ম্যাচেও অংশ নেবেন তিনি। সাকিবের অন্তভু‌র্ক্তিতে দলের স্পিরিট বাড়বে মনে করেন বিসিবি সভাপতি।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

‘বিপর্যস্ত সাকিবের পাশে থাকুন’

প্রকাশিতঃ ১২:৫৫:২৫ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২