০২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
পরিবহন-লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব প্রধানমন্ত্রীর শিক্ষকদের প্রতি আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ে তুলুন পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব শিশুদের মানবিক গড়ে তোলায় শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান সৌদি আরব বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন, পরিকল্পিত নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী মানব পাচার ও প্রযুক্তি অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক এলডিসিদের টেকসই উত্তরণে বৈশ্বিক সহায়তা বাড়ানোর আহ্বান

মহাকাশে অদ্ভুত গ্রহের সন্ধান পেল বিজ্ঞানীরা

বিজ্ঞানীরা মহাকাশে একটি অদ্ভুত গ্রহের সন্ধান পেয়েছেন, যা সাধারণত দেখা যায় না। এই গ্রহটির নাম ‘চা ১১০৭-৭৬২৬’। এটি নক্ষত্রের মতো অস্বাভাবিক আচরণ করছে, যা বিস্ময়কর। বিজ্ঞানীদের তথ্যমতে, এই গ্রহটি বৃহস্পতি গ্রহের চেয়ে পাঁচ থেকে দশ গুণ বড়। এটি প্রায় ৬২০ আলোকবর্ষ দূরে, চ্যামেলিয়ন নক্ষত্রমণ্ডল থেকে অবস্থিত।

বিশেষ উল্লেখ, এই গ্রহটি কোনো নক্ষত্রের চারপাশে আবর্তন করছে না, বরং স্বাধীনভাবে মহাকাশে ভাসছে। এর পাশাপাশি মহাজাগতিক ডিস্ক থেকে প্রতি সেকেন্ডে প্রায় ছয়শো কোটি টন গ্যাস শুষে নিচ্ছে, যা সাধারণত তরুণ নক্ষত্রের বৈশিষ্ট্য।

ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোফিজিকসের বিজ্ঞানী ভিক্টর আলমেনড্রোস-আবাদ বলেন, মানুষ সাধারণত মনে করে, সব গ্রহই শান্ত এবং স্থিতিশীল। তবে এই নতুন আবিষ্কার দেখাচ্ছে মহাকাশে কিছু গ্রহ খুবই বিস্ময়করভাবে স্বাধীনভাবে ভাসমান থাকতে পারে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, চিলির আতাকামা মরুভূমিতে অবস্থিত ইউরোপিয়ান সাদার্ন অবজারভেটরির (ইএসও) ভিএলটির এক্স-শুটার স্পেকট্রোগ্রাফের মাধ্যমে এই গ্রহটির সন্ধান পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, গ্রহটির শক্তিশালী চৌম্বকক্ষেত্র এর আচরণকে প্রভাবিত করছে। এই অদ্ভুত বৈশিষ্ট্য মহাকাশের গ্রহ ও নক্ষত্রের গঠন ও চরিত্রের মাঝে পার্থক্য কমিয়ে ফেলছে। ফলে, গ্রহ ও নক্ষত্র গঠনের প্রক্রিয়া আগে মনে করা থেকে বহুদূরে যেতে পারে।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সেন্ট অ্যান্ড্রুজের তারকা বিজ্ঞানী আলেক্স শোলজ বলেছেন, এই অদ্ভুত গ্রহটি নক্ষত্রের মতো কম ভরের বস্তু হতে পারে বা হয়তো এটি বড় কোনও গ্রহ থেকে ছিটকে এসেছে। এই নতুন আবিষ্কারে মহাকাশে নক্ষত্র ও গ্রহের গঠনের প্রক্রিয়া ও আচরণ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর শিক্ষকদের প্রতি আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ে তুলুন

মহাকাশে অদ্ভুত গ্রহের সন্ধান পেল বিজ্ঞানীরা

প্রকাশিতঃ ১০:৪৭:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫