০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
পরিবহন-লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব প্রধানমন্ত্রীর শিক্ষকদের প্রতি আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ে তুলুন পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব শিশুদের মানবিক গড়ে তোলায় শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান সৌদি আরব বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন, পরিকল্পিত নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী মানব পাচার ও প্রযুক্তি অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক এলডিসিদের টেকসই উত্তরণে বৈশ্বিক সহায়তা বাড়ানোর আহ্বান

জুলাই সনদ স্বাক্ষরের পর এখন নির্বাচন পরিচালনা সম্ভব: শামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, জুলাই মাসে সনদ স্বাক্ষর হওয়ার পর দেশের কোনও ধরনের নির্বাচন পরিচালনায় বাধা রইল না। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী জাতীয় সংসদ নির্বাচন জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে। শনিবার সকাল ১১টায় চুয়াডাঙ্গা শহরের বড় বাজার এলাকা দিয়ে নির্বাচনী প্রচারণা শেষ করতে এসে তিনি এ কথা বলেন।

জুলাই সনদে স্বাক্ষর না করার বিষয়টি নিয়ে দুদু বলেন, সকলদলেরই একটি গণতান্ত্রিক অধিকার রয়েছে। পারস্পরিক ভিন্নমত পোষণের সুযোগ আছে, তাই কিছু দল স্বাক্ষর করেনি বলে এটি কোনো সমস্যা নয়। তিনি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতেও স্বাক্ষর করতে তারা স্বচ্ছন্দ ও সেজন্য বিভিন্ন পর্যায় থেকে আশ্বাস দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান উল্লেখ করে বলেন, যেসব দল স্বাক্ষর করেনি, তারা ভবিষ্যতেও সুযোগ পাবে।

তিনি আরও বলেন, বিএনপি যদি সরকার গঠন করে, তাহলে তাদের ৩১ দফা পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত হবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শামীম রেজা ডালিম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ তালেহাসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর শিক্ষকদের প্রতি আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ে তুলুন

জুলাই সনদ স্বাক্ষরের পর এখন নির্বাচন পরিচালনা সম্ভব: শামসুজ্জামান দুদু

প্রকাশিতঃ ১০:৪৭:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫