০৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত বিএনপি: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত। শনিবার (১৮ অক্টোবর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, সকল স্তরের শিক্ষকদের জন্য আমাদের অগ্রাধিকার হলো যুক্তিসঙ্গত আর্থিক সুবিধা নিশ্চিত করা, চাকরির স্থায়িত্ব ও নিরাপত্তা, শিক্ষকদের সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং তাদের অবদানকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া। তিনি আরও জানান, রাষ্ট্রের উন্নয়ন ও নাগরিক সমাজের উন্নতির জন্য যত উদ্যোগ নেওয়া হোক না কেন, শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন এবং শিক্ষকদের আর্থসামাজিক নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা ছাড়া ফলাফল পাওয়া কঠিন। মহাসচিব বলেন, যদি জনগণের ভোটে বিএনপি আবার ক্ষমতায় আসে, তবে সে সময় শিক্ষকদের আর্থিক নিরাপত্তা, চাকরি স্থায়ীকরণ এবং সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে পর্যায়ক্রমে জাতীয়করণের বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। পাশাপাশি, মির্জা ফখরুল সতর্ক করে দেন, শিক্ষকদের যুক্তিসঙ্গত আন্দোলনকে পুঁজি করে যদি অপশক্তিরা পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে চায় বা আসন্ন নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায়, তাহলে বিএনপি কোনো ধরনের নমনীয়তা দেখাবে না।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত বিএনপি: মির্জা ফখরুল

প্রকাশিতঃ ১০:৪৭:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫