০৮:১১ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষঃ
নূরুল ইসলাম মনি ত্রয়োদশ সংসদের চীফ হুইপ নিযুক্ত ডুবোচর ও বর্জ্যে ইলিশহীন পায়রা, সংকটে ১৪,৬৮৯ জেলে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা: এজাহারভুক্ত আরও এক আসামি গ্রেফতার মিশরের প্রেসিডেন্ট আল-সিসি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী: নিজেকে দক্ষ ও মানবিক বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে গড়ে তুলুন স্বাস্থ্যমন্ত্রী: নিজেকে দক্ষ ও মানবিক বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে গড়ে তুলুন মধ্যপ্রাচ্য সংকটে আটকা পড়া প্রবাসীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যমন্ত্রী: নিজেকে মানবিক ও দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে গড়ুন মধ্যপ্রাচ্য সংকট: আটকে পড়া প্রবাসীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সীমান্তে ‘ভূত’ নিয়োগের অভিযোগ তুলল থাইল্যান্ড

কম্বোডিয়া সীমান্তে থাইল্যান্ড নতুন করে ‘ভূতের’ উপস্থিতি নিয়ে সন্দেহ সৃষ্টি করেছে। গত কয়েক দিন ধরে সীমান্তে অবিরাম উচ্চস্বরে ভৌতিক ধ্বনি ও আওয়াজ শোনা যাচ্ছে বলে অভিযোগ করেছেন কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হান সেন। তিনি বলেন, মূলত বিতর্কিত সীমান্ত এলাকা নিয়ে থাইল্যান্ড মনস্তাত্ত্বিক লড়াই চালাচ্ছে, যা একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার এর অংশ বলে মনে করা হচ্ছে। এর ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে, যদিও গত জুলাইয়ে তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল।

সামাজিক মাধ্যমে এক বার্তায় হান সেন উল্লেখ করেন, জাতিসংঘের মানবাধিকার সংস্থার কাছে কম্বোডিয়ার মানবাধিকার কমিশন একটি অভিযোগ জানিয়েছে। সেটি হলো, থাইল্যান্ড সীমান্তে ‘মানসিক ভয় সৃষ্টি ও হয়রানির জন্য অশৌচ শব্দ ও ধ্বনি ব্যবহার করছে। ১১ অক্টোবর এই অভিযোগের প্রেক্ষিতে হান সেন এক চিঠি প্রকাশ করেন, যেখানে তিনি জানান, ‘থাইল্যান্ড গুরুতর মানবাধিকার লঙ্ঘন করছে, স্থানীয় বসতিগুলোর কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী তারা রাতে লাউডস্পিকারের মাধ্যমে কান্নার মত ভৌতিক শব্দ ও বিমানের ইঞ্জিনের আওয়াজ চালাচ্ছে। এই অজ্ঞাত শব্দগুলো দীর্ঘ সময় ধরে চলাচ্ছে, যা এলাকাবাসীর ঘুমে বিঘ্ন ঘটাচ্ছে, উদ্বেগ বাড়াচ্ছে ও শারীরিক অস্বস্তি সৃষ্টি করছে।’

কম্বোডিয়ার মানবাধিকার কমিশন এই বিষয়ে সতর্ক করে বলেছে, এমন কর্মকাণ্ড দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি করতে পারে। এরই মধ্যে থাইল্যান্ডের কোনো মন্তব্য পাওয়া যায়নি। হান সেন আরও জানিয়েছেন, কম্বোডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি মালয়েশিয়ার কাছে উপস্থাপন করেছে, কারণ মালয়েশিয়া মধ্যস্থতা করে পরিস্থিতি শান্ত করতে সহায়তা করেছিল।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

নূরুল ইসলাম মনি ত্রয়োদশ সংসদের চীফ হুইপ নিযুক্ত

সীমান্তে ‘ভূত’ নিয়োগের অভিযোগ তুলল থাইল্যান্ড

প্রকাশিতঃ ০৬:০১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫