০৩:৩২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

দুদকের রিমান্ডে আরামিট পিএলসির ৩ কর্মকর্তা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মামলায় আরামিট পিএলসির তিন কর্মকর্তা— মো. আব্দুল আজিজ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও উৎপল পালকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রোববার দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির জনসংযোগ বিভাগে উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম।

তিনি আরো জানান, ঢাকা-১ এর উপসহকারী পরিচালক মো. সজীব আহমেদের তদন্তাধীন মামলার এজাহারভুক্ত আসামিদের গতকাল রোববার কেরানীগঞ্জ কারাগার থেকে রিমান্ডের জন্য দুদক প্রধান কার্যালয়ে আনা হয়। এর আগে, গত বৃহস্পতিবার দুদক আসামিদের ৭ দিনের রিমান্ডের জন্য আবেদন করলে ঢাকার মহানগর স্পেশাল জজ আদালত তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দুদক জানায়, এই তিন কর্মকর্তা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বাংলাদেশের বাইরে অর্থ পাচার, সম্পত্তি ক্রয়-বিক্রয়সহ বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ছিলেন। তারা সাইফুজ্জামান চৌধুরীর সঙ্গে যোগসাজশে নিজেদের নামে জালিয়াতি করে নানা প্রতিষ্ঠানের নামে কাল্পনিক কাগজপত্র তৈরি করেন, যা ব্যবহার করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসিসহ বিভিন্ন ব্যাংক থেকে ভুয়া ঋণ গ্রহণ করে শত শত কোটি টাকা আত্মসাৎ করেন।

দুদক জানায়, রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঋণের নামে এই অর্থ আত্মসাতের বিষয়, অর্থ পাচারের বিস্তারিত তথ্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ততা উদঘাটনের চেষ্টা চলছে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

দুদকের রিমান্ডে আরামিট পিএলসির ৩ কর্মকর্তা

প্রকাশিতঃ ১১:৫১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫