০৬:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষঃ
২৩ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৫ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বাংলাদেশের অর্থনীতি ঝুঁকিতে নূরুল ইসলাম মনি ত্রয়োদশ সংসদের চীফ হুইপ নিযুক্ত ডুবোচর ও বর্জ্যে ইলিশহীন পায়রা, সংকটে ১৪,৬৮৯ জেলে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা: এজাহারভুক্ত আরও এক আসামি গ্রেফতার মিশরের প্রেসিডেন্ট আল-সিসি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী: নিজেকে দক্ষ ও মানবিক বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে গড়ে তুলুন মধ্যপ্রাচ্য সংকটে আটকা পড়া প্রবাসীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যমন্ত্রী: নিজেকে দক্ষ ও মানবিক বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে গড়ে তুলুন

নিজ গ্রাম থেকে নির্বাচনী প্রচার শুরু করলেন চৌধুরী নায়াব ইউসুফ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন পেয়ে ফরিদপুর-৩ সদর আসনের ধানের শীষের প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ তার নিজ এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তিনি শহরের কমলাপুর ২২ নম্বর ওয়ার্ডের তেতুলতলা থেকে দলের নেতা-কর্মীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে ভোটের কাজে যোগদান করেন। এর আগে তিনি এক বছর বেশি সময় ধরে ফরিদপুরের শহর ও গ্রামাঞ্চলে ভোটের মাঠে পরিশ্রম করে এসেছেন। বুধবার সকালে তিনি ফরিদপুরের কমলাপুরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের জন্য ভোট ও শুভকামনা চেয়েছেন।

চৌধুরী নায়াব ইউসুফ বলেন, ‘আমার পিতা চৌধুরী কামাল ইবনে ইউসুফ প্রতিটি নির্বাচনে এলাকায় গিয়ে মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে প্রচারণা চালাতেন। আমি সেইভাবে অনুঞ্জিত থেকে এখন আমার এলাকার মানুষ, প্রতিবেশী ও মহল্লার সকলের কাছ থেকে দোয়া নিয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছি। আমি আনন্দিত যে আমার এলাকার নেতাকর্মী, নারী-পুরুষ, সাধারণ জনগণ সবাই আমার সঙ্গে আছেন এবং স্বতঃস্ফূর্তভাবে কাজ করছেন। ভবিষ্যতে উন্নত বাংলাদেশ গড়তে ও তারেক রহমানের নেতৃত্বে শক্তিশালী বিএনপি প্রতিষ্ঠা করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে।’

চৌধুরী নায়াব ইউসুফ আরও বলেন, ‘আমি আমার নির্বাচনী এলাকা ফরিদপুর সদর ৩ নম্বর আসনকে একটি মডেল ফরিদপুর হিসেবে গড়ে তুলব ইনশাল্লাহ।’

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এফ এম কাইয়ুম, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ বি সিদ্দিকী মিতুল, যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান অপু, এমদাদুল হক ইমদাদ, নাসির উদ্দিন আহমেদ মিলার, ফরিদপুর সদর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, জেলা মহিলা দলের সভাপতি চৌধুরী নাজরিন রহমান, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত হাসান, মহানগর ছাত্রদলের সভাপতি মুনিব হাসান সোহাগ, বিএনপি নেতা আসিফ ইমতিয়াজ বুলুসহ দলের অঙ্গ-সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

২৩ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৫ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

নিজ গ্রাম থেকে নির্বাচনী প্রচার শুরু করলেন চৌধুরী নায়াব ইউসুফ

প্রকাশিতঃ ০১:০৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫