০৩:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

ফিফা শান্তি পুরস্কার দেবে, আলোচনায় ট্রাম্প

চলতি বছরের নোবেল শান্তি পুরস্কারে অনেক আগ্রহ দেখিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজেকে বেশ কয়েকবার শান্তি নোবেল পাওয়ার যোগ্য দাবি করেছিলেন, তবে শেষমেশ হতাশ হতে হয়েছে তাকে। বছরের শেষে শান্তি নোবেল পেয়েছেন ভেনেজুয়েলার গণতন্ত্রপন্থি নেতা মারিয়া কোরিনা মাচাদো।

এদিকে, আগামী ৫ ডিসেম্বর ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র। এই অনুষ্ঠানে প্রথমবারের মতো ‘পিস প্রাইজ’ বা শান্তি পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে ফিফা। সংস্থাটি জানিয়েছে, শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখার জন্য এই বিরল স্বীকৃতি দেওয়া হচ্ছে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এখনো স্পষ্ট করেননি যে, ট্রাম্প এই পুরস্কার পাবেন কি না, তবে গুঞ্জন রয়েছে যে, ট্রাম্পের হাতেই উঠতে পারে এই বিশেষ শান্তি পুরস্কার।

মায়ামিতে এক সেমিনারে ইনফান্তিনো বলেন, ‘আগামী ৫ ডিসেম্বর দেখা যাবে কি ঘটে!’ পাশাপাশি তিনি উল্লেখ করেন, ‘বিশ্বজুড়ে অমীমাংসিত বিষয়ের সমাধান ও বিভেদ কমাতে কঠোর পরিশ্রম করেছে যারা, তাদেরকে এই পুরস্কার দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ ফিফা জানিয়েছে, এই বছর প্রেসিডেন্ট ইনফান্তিনো এই পুরস্কার প্রদান করবেন। এরপর এটি প্রতিবছর বিশ্বজুড়ে ভক্তদের পক্ষ থেকে দেওয়া হবে।

অনুষ্ঠানে স্পষ্ট করে ট্রাম্পের সঙ্গে নিজের ঘনিষ্ঠতার কথা স্বীকার করেন ইনফান্তিনো। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আমার চমৎকার সম্পর্ক রয়েছে, আমি সত্যিই ভাগ্যবান। তাকে আমি খুব কাছের বন্ধু মনে করি। বিশ্বকাপের জন্য আমাদের সব কাজে তিনি খুব সহায়তা করেছেন।’

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

ফিফা শান্তি পুরস্কার দেবে, আলোচনায় ট্রাম্প

প্রকাশিতঃ ১১:৫৬:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫