০৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
অনলাইন জুয়ার লেনদেনে দিনে ৫ কোটি: টঙ্গী–কুমিল্লায় অভিযানে ছয় গ্রেফতার বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী পরিবহন-লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব প্রধানমন্ত্রীর শিক্ষকদের প্রতি আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ে তুলুন পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব শিশুদের মানবিক গড়ে তোলায় শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান সৌদি আরব বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন, পরিকল্পিত নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী মানব পাচার ও প্রযুক্তি অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিষিদ্ধ দল বিক্ষোভ করলে কঠোর ব্যবস্থা: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নিষিদ্ধ রাজনৈতিক দল বা সন্ত্রাসী সংগঠনগুলো যদি কোনো ধরনের বিক্ষোভের চেষ্টা করে, তবে সরকার কঠোর অবস্থান গ্রহণ করবে এবং আইন তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে। সোমবার (১০ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, “বাংলাদেশ আওয়ামী লীগ (বিএএল), তাদের সহযোগী এবং গণহত্যাকারী নেত্রী হয়তো ভাবছেন, আবারও ২০০৬ সালের ২৮ অক্টোবরের মতো পরিস্থিতি শুরু করতে চান। তারা কল্পনা করছে—দুপুরে ডজনখানেক মানুষকে হত্যা করে হাজার হাজার সন্ত্রাসীকে ঢাকার কেন্দ্রীয় এলাকায় পাঠিয়ে রাস্তাগুলো দখল করবে। কিন্তু দুঃখিত, এখন এটি একটি নতুন বাংলাদেশ।” তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না, মনে রাখবেন—এটি ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনা নয়, এটি চিরদিনের জন্য জুলাই।” শফিকুল আলম দেশের মানুষের প্রতি সচেতন থাকার আহ্বান জানান এবং সতর্ক করে দেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলি নিষিদ্ধ কোনো দলের আন্দোলন দমন করতে কঠোর ব্যবস্থা নেবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রশাসন এই ধরনের বিক্ষোভ প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর নজরদারিও বাড়ানো হয়েছে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

নিষিদ্ধ দল বিক্ষোভ করলে কঠোর ব্যবস্থা: প্রেস সচিব

প্রকাশিতঃ ১১:৪৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫