০২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষঃ
২৩ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৫ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বাংলাদেশের অর্থনীতি ঝুঁকিতে নূরুল ইসলাম মনি ত্রয়োদশ সংসদের চীফ হুইপ নিযুক্ত ডুবোচর ও বর্জ্যে ইলিশহীন পায়রা, সংকটে ১৪,৬৮৯ জেলে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা: এজাহারভুক্ত আরও এক আসামি গ্রেফতার মিশরের প্রেসিডেন্ট আল-সিসি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী: নিজেকে দক্ষ ও মানবিক বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে গড়ে তুলুন স্বাস্থ্যমন্ত্রী: নিজেকে দক্ষ ও মানবিক বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে গড়ে তুলুন মধ্যপ্রাচ্য সংকটে আটকা পড়া প্রবাসীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মুক্তির দুই মাস পূর্বেই ৪০০ কোটি আয় করল বিজয়ের শেষ সিনেমা

দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা থালাপতি বিজয় আগামী বছর তার ক্যারিয়ারের শেষ সিনেমা ‘জন নায়াগান’ মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন। এই সিনেমায় তিনি একজন রাজনৈতিক নেতার চরিত্রে অভিনয় করবেন। মুক্তির দুমাস আগে থেকেই এই ছবিটি সিনেমা বাজারে ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি এখন পর্যন্ত তামিল সিনেমার মধ্যে সবচেয়ে আলোচিত এবং প্রত্যাশিত সিনেমা। বড় অঙ্কের প্রি-রিলিজ ব্যবসার কারণে সিনেমাটি এখন থেকেই আলোচনায় আসছে হুড়মুড় করে।

ট্রেড ওয়েবসাইট স্যাকনিকলকের রিপোর্ট অনুযায়ী, সিনেমাটির অগ্রিম আয় এতটাই বেড়েছে যে শিগগিরই এটি ৪০০ কোটি রুপি ছাড়িয়ে যাবে। প্রতিদিনই বিভিন্ন স্বত্ব বিক্রির মাধ্যমে এর আয় বেড়ে চলেছে। উল্লেখ্য, তামিলনাড়ুর বেশ কয়েকটি বড় থিয়েটারের স্বত্ব বিক্রি হয়েছে ১০০ কোটি রুপির বেশি দামে। এছাড়া আন্তর্জাতিক বাজারে স্বত্ব বিক্রি থেকে আয় হয়েছে প্রায় ৮০ কোটি রুপি। সংগীতের স্বত্ব থেকে লাভ হয়েছে ৩৫ কোটি রুপি, আর ডিজিটাল স্ট্রিমিং স্বত্বটি অ্যামাজন প্রাইম ভিডিও অধিগ্রহণ করেছে ১১০ কোটি রুপিতে।

প্রাথমিক হিসাব অনুযায়ী, সিনেমার মোট প্রাক-মুক্তি আয় ইতোমধ্যে ৩২৫ কোটি রুপির বেশি ছাড়িয়েছে। তবে এখনো স্যাটেলাইট এবং অন্যান্য অঞ্চলের স্বত্বের চূড়ান্ত দাম নির্ধারণ হয়নি। এর ভিত্তিতে ধারণা করা হচ্ছে, পুরো সিনেমার মোট আয় শিগগিরই ৪০০ কোটি রুপি অতিক্রম করবে।

প্রসঙ্গত, সিনেমার মুক্তি নিয়ে অনেক গুঞ্জন ও সংশয় তৈরি হয়েছিল। সম্প্রতি, তামিলনাড়ুর কারুরে এক নির্বাচনী সমাবেশে অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলায় ৩৯ জনের বেশি মারা যান ও ১৫০ জনের বেশি আহত হন। এই ঘটনার পর ‘জন নায়াগান’ সিনেমার মুক্তি নিয়েও অনিশ্চয়তা দেখা দেয়। তবে সব গুঞ্জনকে উড়িয়ে, প্রযোজনা প্রতিষ্ঠান কেভিএন প্রোডাকশনস ৮ নভেম্বর প্রকাশ করে টেলেট্র্যাক ‘থালাপতি কাছেরি’। ওই দিনই জানানো হয়, সিনেমাটি ৯ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পাবে। এই সিনেমার পরিচালনা করছেন এইচ বিনোথ। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, মামিথা বাইজু, গৌতম বাসুদেব মেনন, প্রকাশ রাজ, নরেন ও প্রিয়ামণি।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

২৩ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৫ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

মুক্তির দুই মাস পূর্বেই ৪০০ কোটি আয় করল বিজয়ের শেষ সিনেমা

প্রকাশিতঃ ১১:৫৯:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫