০৬:৪২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

মাগুরায় নারী ও শিশু অধিকার ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত

মাগুরায় নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গীকারের গুরুত্ব তুলে ধরে পৃথক আলোচনা সভা আয়োজন করা হয়। মহম্মদপুর ও শালিখায় এই দুই স্থানে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রোববার সকালে মহম্মদপুর শহীদ আহাদ-সুমন মিনি স্টেডিয়ামে এবং বিকালে শালিখা উপজেলার আড়পাড়া হাইস্কুল মাঠে এসব সভা অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, এসব সমাবেশের সভাপতিত্ব করেন নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। মূল পরিচালনায় ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।

আলোচনায় আরও উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী, অন্যান্য নেতা-নেত্রীসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিত্বরা। মহম্ম্মদপুর উপজেলার সাবেক ও বর্তমান নির্বাচিত নারী জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

আয়োজকদের উদ্যোগে ‘সমাজের নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা বিএনপির নির্বাচনী অগ্রাধিকার’ এই শ্লোগানে সকাল থেকেই বিভিন্ন ইউনিয়নের মহিলা দলের নেতাকর্মীরা ব্র্যান্ড পার্টির বাদ্যযন্ত্রের তালে তালে নানা রকম মিছিল নিয়ে মাঠে উপস্থিত হন। অনুষ্ঠান শুরু হওয়ার আগেই স্টেডিয়াম ও স্কুল মাঠ নারীদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে।

বক্তারা বলেন, নারী ও শিশুর অধিকার রক্ষা ছাড়া এক সুষম ও টেকসই উন্নয়ন অসম্ভব। তাদের মতে, রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ বাড়ানো দরকার এবং স্থানীয় নেতৃত্বেও নারীর সমান ভূমিকা নিশ্চিত করতে হবে। এসব আলোচনা যুবসমাজ ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

মাগুরায় নারী ও শিশু অধিকার ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিতঃ ১১:৪৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫