০৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

এআই অন্ধভাবে বিশ্বাস করবেন না: সুন্দর পিচাই

গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রধান নির্বাহী সুন্দর পিচাই সতর্কবার্তায় বলেছেন, মানুষ যেন এআই টুলের কথা অন্ধের মতো বিশ্বাস না করে। বিবিসিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি ব্যাখ্যা করেন, বর্তমানের এআই মডেলগুলো ভুল করার প্রবণতা রাখে, তাই এটিকে অন্যান্য টুলের পাশাপাশি ব্যবহার করাই উপযুক্ত।

সুন্দর পিচাই আরো জানান, ক্ষেতে কেবল এআই-এর ওপর নির্ভরশীলতা এড়ানোর জন্য প্রয়োজন একটি সমৃদ্ধ ও নির্ভরযোগ্য ইনফরমেশন ইকোসিস্টেম। তিনি বলেন, মানুষ গুগল সার্চের মতো বিশ্বস্ত পণ্য ব্যবহার করে থাকেন, যেখানে অন্য কিছু পণ্যও রয়েছে যা আরো বেশি নির্ভুল তথ্য প্রদান করতে সক্ষম।

তিনি আরো উল্লেখ করেন, সৃজনশীল লেখালেখির কাজে এআই খুবই সহায়ক হলেও মানুষে অবশ্যই শেখা উচিত কোন কাজে এগুলো ভালোভাবে কাজে লাগবে এবং কখন অন্ধভাবে বিশ্বাস করা ঠিক না। তিনি বিবিসিকে বলেন, আমরা যতটা সম্ভব নির্ভুল তথ্য সরবরাহের জন্য কাজ করি, কিন্তু বর্তমানে উন্নত এআই প্রযুক্তির মধ্যেও এখনও কিছু ভুল হয়।

অন্যদিকে, প্রযুক্তি বিশ্বে গুগলের নতুন ভোক্তাবিষয়ক এআই মডেল জেমিনি ৩.০ ব্যাপক আলোচনায় রয়েছে, যা ধীরে ধীরে চ্যাটজিপিটির বাজারে অংশ পুনরুদ্ধার করছে। মে মাস থেকে গুগল তাদের সার্চের মধ্যে ‘এআই মোড’ চালু করেছে, যেখানে জেমিনি চ্যাটবটকে যুক্ত করা হয়েছে—এটি ব্যবহারকারীদের যেন কোনো বিশেষজ্ঞের সঙ্গে কথা বলার মতো অভিজ্ঞতা দেয়।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

এআই অন্ধভাবে বিশ্বাস করবেন না: সুন্দর পিচাই

প্রকাশিতঃ ১২:০০:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫