০৫:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
অনলাইন জুয়ার লেনদেনে দিনে ৫ কোটি: টঙ্গী–কুমিল্লায় অভিযানে ছয় গ্রেফতার বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী পরিবহন-লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব প্রধানমন্ত্রীর শিক্ষকদের প্রতি আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ে তুলুন পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব শিশুদের মানবিক গড়ে তোলায় শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান সৌদি আরব বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন, পরিকল্পিত নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী মানব পাচার ও প্রযুক্তি অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মালয়েশীয় রাষ্ট্রদূত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সফর

বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত মোহাম্মদ শুহাদা ওসমান সম্প্রতি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর প্রধান কার্যালয় পরিদর্শন করেন। এই সফরে তিনি বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রের উন্নয়ন ও বিনিয়োগের সম্ভাবনা সম্পর্কে গভীর আগ্রহ প্রকাশ করেন।

পরিদর্শনের সময়, সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার বিস্তারিতভাবে সিএসইর বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের উন্নয়ন বিষয়ে আলোচনা করেন। তিনি বিশেষ করে বলেছিলেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ন কমোডিটি ট্রেডিং কেন্দ্র, যেখানে ক্রুড পাম অয়েল আমদানির জন্য মালয়েশিয়া অন্যতম সরবরাহকারী দেশ। এছাড়া, ভবিষ্যতে সিএসই কমোডিটি প্ল্যাটফর্মে ক্রুড পাম অয়েলের ফিউচারস চুক্তি চালুর পরিকল্পনা রয়েছে।

মালয়েশীয় রাষ্ট্রদূত মোহাম্মদ শুহাদা ওসমান বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট, বিশেষ করে কমোডিটি বাজারের উন্নয়নে মালয়েশিয়ার সহযোগিতা প্রদান, দক্ষতা উন্নয়ন, তথ্য বিনিময় এবং যৌথ ব্যবসায়িক উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি আশা ব্যক্ত করেন, এ ধরনের সহযোগিতা দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্কের উন্নতি সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাক্ষাতে উপস্থিত ছিলেন মালয়েশিয়া হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি হাজওয়ান বিন হাসনল, সিএসইর পরিচালক মোহাম্মদ আখতার পারভেজ, মেজর (অব) এমদাদুল ইসলাম, চিফ রেগুলেটরি অফিসার মোহাম্মদ মেহেদি হাসান, সিএফএ মোহাম্মদ মেজবাহ উদ্দিন, জেনারেল ম্যানেজার মোহাম্মদ মনিরুল হকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। এই সফর দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

মালয়েশীয় রাষ্ট্রদূত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সফর

প্রকাশিতঃ ১১:৫১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫