০৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

রাউজানে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি

রাউজানে বিএনপির পক্ষ থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণের মাধ্যমে দলের নেতাকর্মীরা তাদের কর্মসূচি পালন করেছে। এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের জন্য জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা। কদলপুর ইউনিয়নে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ কার্যক্রম পরিচালনা করে। এই উদ্যোগের নেতৃত্ব দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য এবং উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার। শনিবার সকাল থেকেই কর্মসূচি শুরু হয় হযরত সৈয়দ চাঁদ শাহ (রহ.)-এর মাজার জিয়ারত দিয়ে। এরপর দলীয় নেতাকর্মীরা ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার, জনবহুল এলাকার কাছাকাছি গ্রামে গ্রামে গিয়ে সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন। পাশাপাশি ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করে গণসংযোগ চালানো হয়। দিনব্যাপী এই কর্মসূচিতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন। বক্তাদের মধ্যে রয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি আবচ্ছারুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনাম, সহসভাপতি নাছির, সহ সাধারণ সম্পাদক নুরুল কবির, ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ আনোয়ার ইসলাম, ইউনিয়ন যুবদলের নেতা আবছার দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন, ওয়ার্ড সভাপতি ফোরকান সওদাগর, শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা সালাউদ্দিন, কৃষক দলের সভাপতি আব্দুল্লাহ মেম্বার, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম ও যুগ্ম সম্পাদক সাইমন। বক্তারা বলেন, তারেক রহমানের প্রণীত ৩১ দফা দেশের ন্যায়বিচার, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি রোডম্যাপ। এই দফাগুলো সাধারণ মানুষজনের মধ্যে তুলে ধরতেই আজকের এই গণসংযোগ। তারা আরও বলেণ, পরিবর্তন ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ধানের শীষের বিজয় অপরিহার্য।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

রাউজানে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি

প্রকাশিতঃ ১১:৪৯:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫