০৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামের প্রার্থী ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের জন্য জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ড. ফয়জুল হক। বুধবার সকালে জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান এই ব্যাপারে নিশ্চিত করে জানান। এরপর দুপুরে শহরের এক রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন আয়োজন করে ড. ফয়জুল হকের প্রার্থীতা চূড়ান্তের ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে দলের জেলা আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, ‘ঝালকাঠি-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক আজ থেকে দাড়িপাল্লা প্রতীকের ছবি তার প্রচার কাজে ব্যবহার করতে পারবেন।’

প্রার্থী ড. ফয়জুল হক ঝালকাঠির নেছারাদাদ কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা ও ওলীয়ে কামেল হযরত কায়েদ সাহেব হুজুরের নাতি, একজন বিশিষ্ট আলেম। তিনি ঝালকাঠির রাজাপুর উপজেলার পশ্চিম চাড়াখালী গ্রামে ১৯৮৭ সালের পহেলা ফেব্রুয়ারি এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

ড. ফয়জুল হক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে বিএ ও এমএ ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে ২০১৯ সালে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং ২০২৩ সালে পোস্ট-ডক্টোরাল ফেলোশিপও সম্পন্ন করেছেন।

আনুষ্ঠানিক প্রার্থীতা ঘোষণা করার পর গণমাধ্যমের প্রশ্নের জবাবে ড. ফয়জুল হক বলেন, ‘দাড়িপাল্লা মনোনয়ন পেয়ে আমি খুবই আনন্দিত। আমি বিশ্বাস করি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লা ও জামায়াতে ইসলামীর নেতৃত্বে ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবেন। জনগণ সত্যের পক্ষে ভোট দেবে।’

তিনি আরও বলেন, ‘জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান, সব আলেম-ওলামা, পীর-মাসায়েক, কবি-সাহিত্যিক, সাংবাদিক, কৃষক ও শ্রমিকদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

সংবাদ সম্মেলনে দলের জেলা শাখার নেতা ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামের প্রার্থী ঘোষণা

প্রকাশিতঃ ১১:৪৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫