০৮:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

লাভের বদলে লোকসানে দীপিকা, ব্যবসায় অস্বস্তি

বলিউডের প্রথম সারির অভিনেত্রী দীপিকা পাড়ুকোন শুধু অভিনয়সফলতায়ই পরিচিত নয়, তার ব্যবসায়িক উদ্যোগগুলোও ব্যাপক আলোচনার কেন্দ্রে। তিনি তার প্রসাধনী ব্র্যান্ড ‘এইট্টিটু ডিগ্রি-ই’ নিয়ে স্বপ্ন দেখেছিলেন বেশ বড় করে। শুরুতে কিছু লাভও হয়েছিল, তবে শেষ পর্যন্ত গত অর্থবছরে এই ব্র্যান্ডটি বিশাল লোকসানে পড়ে, প্রায় ১২.৩ কোটি রুপি হারিয়েছে। ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবর অনুসারে, দীপিকার ব্র্যান্ডের আয় হু হু করে কমছে। যেখানে আগের বছর আয় ছিল ২১.২ কোটি রুপি, সেখানে এবার তা কমে দাঁড়িয়েছে ১৪.৭ কোটি রুপিতে। খরচ কমানোর পাশাপাশি মার্কেটিং বাড়ানোর নানা কৌশলও প্রয়োগ করা হলেও লাভের মুখ দেখেনি এই ব্র্যান্ড। তবে কর্তৃপক্ষ আশা করছে, আসন্ন বছরের মধ্যে আবার ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা রয়েছে।

অপরদিকে, দীপিকার সহঅভিনেত্রী ক্যাটরিনা কাইফ ব্যবসায় সফলতার ঝাণ্ডা উড়িয়ে চলেছেন। তার ‘কে-বিউটি’ ব্র্যান্ড ২০১৯ সালে শুরু হলেও এখনপ্রতিযোগিতায় দৃঢ়ভাবে টিকে আছে। গত অর্থবছরে এই ব্র্যান্ডের লাভ ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া, কৃতি স্যাননও ক্ষুদ্র ব্র্যান্ড ‘হাইফেন’ নিয়ে বাজিমাত করেছেন। মাত্র দুই বছর বয়সী এই ব্র্যান্ড এখন পর্যন্ত ৪০০ কোটি রুপি আয় করতে সক্ষম হয়েছে।

প্রসঙ্গত, প্রিয়াঙ্কা চোপড়া ২০১১ সালে প্রতিষ্ঠা করেন চুলের পরিচর্যার ব্র্যান্ড ‘অ্যানোম্যালি’। ২০২৩ সালে এই ব্র্যান্ডের মাধ্যমে তিনি বিশেষ এক নজির স্থাপন করেন। ২০২৪ সালে, লেডি গাগার ব্র্যান্ডকেও পেছনে ফেলতে সক্ষম হন।

অন্যদিকে, আনুশকা শর্মা বর্তমানে অভিনয় থেকে দূরে থাকলেও তার পোশাকের ব্র্যান্ড ‘নুশ’ নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। উল্লেখ্য, মা হওয়ার পর কিছুবার কাজে ফিরে আসার বিষয়ে নানা বিতর্কের শিকার হন দীপিকা। তিনি ৮ ঘণ্টার শিফটের দাবি জানানোর কারণে বেশ কিছু বড়ো প্রোজেক্ট থেকে বাদ পড়েন। নিজেও কিছু ছবি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। সব মিলিয়ে, বলিউডের এই তারকাদের ব্যবসায়িক ভবিষ্যৎ নিয়ে কৌতুহল বাড়ছে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

লাভের বদলে লোকসানে দীপিকা, ব্যবসায় অস্বস্তি

প্রকাশিতঃ ১১:৫৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫