১০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
অনলাইন জুয়ার লেনদেনে দিনে ৫ কোটি: টঙ্গী–কুমিল্লায় অভিযানে ছয় গ্রেফতার বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী পরিবহন-লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব প্রধানমন্ত্রীর শিক্ষকদের প্রতি আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ে তুলুন পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব শিশুদের মানবিক গড়ে তোলায় শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান সৌদি আরব বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন, পরিকল্পিত নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী মানব পাচার ও প্রযুক্তি অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জয়া আহসানের কঠোর শাস্তির দাবি খুনের ঘটনায়

পাবনা জেলার ঈশ্বরদীতে সদ্যোজাত আটটি কুকুরছানাকে পুকুরে ফেলে হত্যা করার মর্মান্তিক ঘটনায় ক্ষোভে ফুঁসছে দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজের তারকারাও। প্রাণী অধিকার ও নির্যাতনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সোচ্চার অভিনেত্রী জয়া আহসান এ ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছেন। তিনি নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, “ঈশ্বরদীতে আটটি কুকুরের বাচ্চাকে নির্বিচারে হত্যা করেছে এক নিষ্ঠুর ও মানসিক ভারসাম্যহীন ব্যক্তি! এই খুনির জন্য একদমই কঠোর শাস্তি চাই।” তার এই বক্তব্যের পাশাপাশি অনেকে তার সঙ্গে একাত্মতা ঘোষণা করে প্রাণী নির্যাতনের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগের দাবি তুলেছেন। জানা গেছে, গত সোমবার ঘটনাটি ঘটে ঈশ্বরদীর উপজেলা পরিষদ অডিটরিয়াম এলাকায়। স্থানীয় সূত্রের মতে, এক সপ্তাহ আগে উপজেলা পরিষদের সরকারি কোয়ার্টারে থাকা এক ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তার বাসায় একটি মা কুকুর ৮টি ছানার জন্ম দেয়। হঠাৎ একদিন মা কুকুরটি ছুটোছুটি এবং কাঁদতে দেখে স্থানীয়রা বুঝতে পারেন যে ছানাগুলো পুকুরে ফেলে হত্যা করা হয়েছে। পরে পুকুর থেকে মৃত ছানাগুলো উদ্ধার করা হলে মা কুকুরটি পাশে বসে আর্তনাদ করছে। এরপর ছানাগুলোর মরদেহ মাটিচাপা দেওয়া হয়। বিষয়টি স্বীকার করে অভিযুক্ত কর্মকর্তা হাসনুর রহমান নয়ন বলেন, ‘আমার সন্তানের নিরাপত্তার জন্য স্ত্রীর অনুরোধে আমি ছানাগুলোর স্থান পরিবর্তন করছিলাম। কিন্তু তাদের হত্যা করার কথা ভাবিনি।’ এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন উপজেলা প্রশাসনের কর্তৃপক্ষ। ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘এটি এক ধরণের চরম অমানবিক ও নিষ্ঠুর কাজ। এজন্য ওই কর্মকর্তা ও কর্মচারীকে একদিনের মধ্যে সরকারি কোয়ার্টার ছাড়া নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার এই নিন্দনীয় ঘটনায় দ্রুত ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন প্রশাসন।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

জয়া আহসানের কঠোর শাস্তির দাবি খুনের ঘটনায়

প্রকাশিতঃ ১১:৫৬:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫