১২:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

বিজয়ের সঙ্গে বিয়ে, সরাসরি প্রথম জবাব দিলেন রাশমিকা

বিজয় দেবারকোন্ডার সঙ্গে রাশমিকার প্রেমের গুঞ্জন দীর্ঘদিনের। বেশ কিছু দিন আগে ভারতীয় গণমাধ্যম নিশ্চিত করে যে, তারা বাগদান সেরে ফেলেছেন এবং ২০২৬ সালের শুরুতেই বিবাহের পরিকল্পনা রয়েছে। তবে ব্যক্তিগত বিষয় নিয়ে নানা ধরনের আলোচনা চললেও অনেক দিন চুপ ছিলেন রাশমিকা। দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে প্রথমবারের মতো বিয়ে নিয়ে স্পষ্ট জবাব দিলেন এই অভিনেত্রী।

এ বছর রাশমিকা খুব ভালো সময় পার করছেন। তার অভিনীত সিনেমাগুলো প্রেক্ষাগৃহে বেশ সফলতা পেয়েছে, শুরুতে ‘ছাবা’ সিনেমা দিয়ে আর শেষ করে ‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমায়। এ পর্যন্ত তিনি পাঁচটি সিনেমায় অভিনয় করে ২০২৫ সালে কতগুলো কোটি রুপির আয় করেছেন, তা ১৩০০ কোটির বেশি। সাক্ষাৎকারে রাশমিকা বলেন, “সত্যি বলতে আমি এই বছরকে স্বপ্নের মতো মনে করছি। ক্যারিয়ারের শুরু থেকে আমি ভিন্ন ধরণের চরিত্রে অভিনয় করার ইচ্ছা পোষণ করেছি, যা এ বছর পূরণ হয়েছে। পরিকল্পনা করতে গেলে সবকিছুরই হয়ে যায়, আমি নিজের মতোই কিছু পেয়ে গেছি।”

অক্টোবর মাসে হায়দরাবাদে কাছের বন্ধু, পরিবারের উপস্থিতিতে রাশমিকা ও বিজয় বাগদান পর্ব সম্পন্ন করেছেন এমন খবরও ছড়িয়ে পড়ে। বিজয়ের টিম পরে মিডিয়াকে জানিয়েছিল, তাদের বিবাহ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে হবে। তবে এই বিষয়টি কেউ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি বা ছবি শেয়ার কর হয়নি। একদিন দ্য হলিউড রিপোর্টার-এর সঞ্চালক অনুপমা চোপড়া সরাসরি রাশমিকার কাছে প্রশ্ন করেন, “বিয়ের পরিকল্পনা কি আপনি স্বীকার করবেন, না গুজব বলবেন?” রাশমিকা কিছু সময় নিয়ে হাসতে হাসতে বলেন, “আমি কিছু বলব না।” এরপর যোগ করেন, “যখন সময় হবে, তখনই আমরা ঘোষণা করব।” ভক্তরা মনে করছেন, এই উত্তর সম্ভবত তাদের সম্পর্কের সত্যতা স্বীকার।

এসময় রাশমিকা আরও জানান, ভক্ত বা গণমাধ্যমের সঙ্গে ব্যক্তিগত খবর শেয়ার করার জন্য তিনি আগে সময় নেন।

২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ ও ২০১৯ সালে ‘ডিয়ার কমরেডে’ একসঙ্গে অভিনয় করার পর থেকেই তাদের প্রেমের গুঞ্জন শুরু হয় বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রিতে। গত আগস্টে নিউইয়র্কের ৪৩তম ইন্ডিয়া ডে প্যারেডে তারা একসঙ্গে দেখা যায়। এরপর তারা ‘ভারত বিয়ন্ড বর্ডারস’ নামের একটি অনুষ্ঠানে অংশ নেন।

২০২৪ সালে দুজনই জানিয়েছিলেন যে, তারা সিঙ্গেল নন, তবে কারও সম্বন্ধে স্পষ্টভাবে কিছু প্রকাশ করেননি।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

বিজয়ের সঙ্গে বিয়ে, সরাসরি প্রথম জবাব দিলেন রাশমিকা

প্রকাশিতঃ ১১:৫৫:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫