১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
অনলাইন জুয়ার লেনদেনে দিনে ৫ কোটি: টঙ্গী–কুমিল্লায় অভিযানে ছয় গ্রেফতার বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী পরিবহন-লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব প্রধানমন্ত্রীর শিক্ষকদের প্রতি আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ে তুলুন পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব শিশুদের মানবিক গড়ে তোলায় শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান সৌদি আরব বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন, পরিকল্পিত নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী মানব পাচার ও প্রযুক্তি অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৩ বছর বয়সে দাবার বিশ্বরেকর্ডের জন্ম

আন্তর্জাতিক দাবা সংস্থা (ফিদে) থেকে আনুষ্ঠানিক রেটিং অর্জন করে ইতিহাস তৈরি করেছেন ভারতের এক শিশুই। এই ছোট্ট দাবাড়ুটি বিশ্বের সবচেয়ে কম বয়সে ফিদে রেটিং পেয়ে নতুন এক নজির স্থাপন করেছেন। তার নাম সর্বজ্ঞ সিংহ কুশওয়াহা। মাত্র তিন বছর সাত মাস ২০ দিন বয়সে তিনি এ রেটিং লাভ করেন।

এর আগে ভারতের অনীশ সরকার নামে এক প্রতিভাবান শিশুর এই রেকর্ড ছিল, যারা তখন তিন বছর আট মাস ১৯ দিন বয়সে রেটিং পেয়েছিলেন।

মধ্যপ্রদেশের একটি নার্সারি ক্লাসের ছাত্র কুশওয়াহার বর্তমান র‍্যাপিড রেটিং ১৫৭২। ফিদে রেটিং পেতে হলে অন্তত একজন রেটেড খেলোয়াড়কে পরাজিত করতে হয়। কুশওয়াহা বিভিন্ন রাজ্য ও দেশের দাবার টুর্নামেন্টে তিনজন রেটেড খেলোয়াড়কে হারিয়ে এই বিশেষ মাইলফলক স্পর্শ করেছেন।

তার বাবা সিদ্ধার্থ সিংহ বলেন, “আমাদের ছেলের এই অর্জন সত্যিই গর্বের এবং সম্মানের। আমরা চাচ্ছি সে একদিন গ্র্যান্ডমাস্টার হবে।” বিশ্ব র‍্যাপিড দাবায় বর্তমানে শীর্ষে আছেন ম্যাগনাস কার্লসেন, যাঁর র‍্যাপিড রেটিং ২৮২৪।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

৩ বছর বয়সে দাবার বিশ্বরেকর্ডের জন্ম

প্রকাশিতঃ ১১:৫৪:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫