১১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
অনলাইন জুয়ার লেনদেনে দিনে ৫ কোটি: টঙ্গী–কুমিল্লায় অভিযানে ছয় গ্রেফতার বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী পরিবহন-লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব প্রধানমন্ত্রীর শিক্ষকদের প্রতি আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ে তুলুন পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব শিশুদের মানবিক গড়ে তোলায় শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান সৌদি আরব বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন, পরিকল্পিত নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী মানব পাচার ও প্রযুক্তি অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নচিকেতা চক্রবর্তী হাসপাতালে গুরুতর অসুস্থ

দুই বাংলার জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হৃদরোগের জটিলতা দেখা দেওয়ায় শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় তার দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, চিকিৎসকদের তত্ত্বাবধানে বর্তমানে তিনি স্থিতিশীল রয়েছেন।

জানা যায়, গত কয়েকদিন ধরে নচিকেতার শরীর ভালো যাচ্ছিল না। তার অসুস্থতার কারণে তাকে আসানসোলের শো বাতিল করতে হয়েছে। আজ রোববার (৭ ডিসেম্বর) একটি শো ছিল, সেটিও বাতিল করা হয়েছে। তাঁর শারীরিক পরিস্থিতি বিবেচনায় আগামী সব শো এখন আপাতত স্থগিত রাখা হয়েছে।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে অন্য একবার অসুস্থতার কারণে নচিকেতা একটি শো বাতিল করেছিলেন। সেই সময় পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, তার সারভাইকাল স্পন্ডিলাইটিস আছে, যা শীতকালে আরো গুরুতর হয় এবং টানা শো করার ফলে সমস্যা আরও বাড়ে।

তবে এইবারের পরিস্থিতি আলাদা। হৃদরোগের সমস্যায় ভুগছেন এই জনপ্রিয় শিল্পী, এবং বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের তরফ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ভক্তরা তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা জানাচ্ছেন।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

নচিকেতা চক্রবর্তী হাসপাতালে গুরুতর অসুস্থ

প্রকাশিতঃ ১১:৫৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫