১২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

দেশের নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের সংশয়ের কারণ নেই। তিনি জানান, যদি কোনো প্রার্থী ব্যক্তিগতভাবে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, সেটি তার ব্যক্তিগত মতামত এবং এর সঙ্গে দেশের সামগ্রিক পরিস্থিতির কোনো সম্পর্ক নেই। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের বিকেএমইএ ভবনে জেলা পুলিশ এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কাছে ছয়টি টহল গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কেউ কেন নির্বাচনে অংশ নেবেন না, তা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। নিরাপত্তার অজুহাতে যদি কেউ সরে দাঁড়ান, তবে তা তার ব্যক্তিগত কিছু সমস্যা হতে পারে; তবে দেশের সার্বিক নিরাপত্তাব্যবস্থা নিয়ে কোনও উদ্বেগের কারণ নেই। এ সময় তিনি নিহত শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

বিকেএমইএ থেকে পুলিশকে ছয়টি লেগুনা ভ্যান উপহার দেওয়া উদ্যোগকে তিনি প্রশংসনীয় এবং দৃষ্টান্তমূলক বলে মন্তব্য করেন। তিনি উল্লেখ করেন, জুলাই-আগস্টের আন্দোলনকালে পুলিশের অনেক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। এই পরিস্থিতিতে, ব্যবসায়ী সংগঠনগুলোর এই সহযোগিতায় পুলিশের গতিশীলতা বৃদ্ধি পাবে এবং দায়িত্বপালনে সহায়তা করবে। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজিপি, ঢাকা রেঞ্জের ডিআইজি এবং বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

দেশের নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিতঃ ১১:৪৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫