০৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

জাতিসংঘের গভীর শোক প্রকাশ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘ। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর), ঢাকার জাতিসংঘ কার্যালয় থেকে পাঠানো এক আনুষ্ঠানিক বার্তায় এই শোক ও সমবেদনা জানানো হয়। ওই বার্তায় জাতিসংঘ উল্লেখ করে, বেগম খালেদা জিয়ার এই চিরবিদায় অত্যন্ত দুঃখজনক মুহূর্ত। সংস্থাটি তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে একই সঙ্গে বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি গভীর সংহতি প্রকাশ করেছে।

উল্লেখ্য, দীর্ঘ দিন বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভোগার পর আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দেশের মানুষের কাছে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত ছিলেন। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তাঁর মৃত্যুতে জাতীয় রাজনীতিতে সৃষ্টি হয়েছে এক বিশাল শূন্যতার। তাঁর নেতৃত্বে দেশের সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধার, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা ও সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তিনি ছিলেন অপ্রতিরোধ্য. এই অদম্য নেতৃত্ব ও বলিষ্ঠ ভূমিকা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই শোকবার্তা জাতিসংঘের পক্ষ থেকে তাঁর বৈশ্বিক গুরুত্ব এবং রাজনীতিতে তাঁর বিশাল ভূমিকার স্বীকৃতি। বর্তমানে দেশজুড়ে এই কিংবদন্তি নেত্রীর মৃত্যুর কারণে গভীর শোকের ছায়া বিরাজ করছে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

জাতিসংঘের গভীর শোক প্রকাশ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে

প্রকাশিতঃ ১১:৪৬:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫