০৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসানের মৃত্যু

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে এবং বহু আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু এই খবরটি নিশ্চিত করেছেন।

পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার, ১ জানুয়ারি, বাদ জোহর টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর তাঁকে টাঙ্গাইলের সন্তোষে সমাহিত করা হবে। মাহমুদুল হাসান ১৯৩৬ সালের ১ মার্চ টাঙ্গাইল সদর উপজেলার মাকোরকোল গ্রামে জন্মগ্রহণ করেন। জীবনের অধিকাংশ সময় তিনি টাঙ্গাইলের উন্নয়নে কাজ করেছেন। শিক্ষা ও সামাজিক উন্নয়নে তাঁর অসামান্য উদ্যোগ সাধারণ মানুষের কাছে একজন অভিভাবকের ভূমিকা রাখতে সাহায্য করেছে।

রাজনৈতিক জীবনে মাহমুদুল হাসান একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন এবং ১৯৮৮ সালে প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। পরে তিনি বিএনপিতে যোগ দেন এবং ১৯৯৬, ২০০১ ও ২০১২ সালে একাধিক নির্বাচন জিতে সংসদে প্রতিনিধিত্ব করেন।

প্রবীণ এই নেতার মৃত্যুতে টাঙ্গাইলের রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসানের মৃত্যু

প্রকাশিতঃ ১১:৪৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬