০৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতাল ভর্তি ড. কামাল হোসেন

বাংলাদেশের অন্যতম প্রথিতযশা সংবিধান প্রণেতা ও গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়। গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, প্রবীণ এই রাজনীতিবিদ ফুসফুসজনিত বিভিন্ন জটিলতায় আক্রান্ত হয়েছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে যেন তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন। জানানো হয়, গত বুধবার (৩১ ডিসেম্বর) তিনি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় (মানিক মিয়া অ্যাভিনিউ) অনুষ্ঠিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিয়েছিলেন। সেখানেই তিনি মরহুমার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এরপরই তার ফুসফুসে সংক্রমণের সমস্যা দেখা দিলে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন এবং তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা চলছে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতাল ভর্তি ড. কামাল হোসেন

প্রকাশিতঃ ১১:৪৭:১০ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬