০৬:১৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

গুরুতর অসুস্থ শবনম ফারিয়া: এক সপ্তাহ ধরে কণ্ঠস্বর নেই

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। গত এক সপ্তাহের বেশি সময় ধরে তার গলার তীব্র সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রায় আট দিন ধরে তার কণ্ঠস্বর পুরোপুরি বন্ধ রয়েছে বলে জানা গেছে।

অভিনেত্রী গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাসে নিজের এই অসুস্থতার কথা ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জানিয়েছেন। তিনি উল্লেখ করেন যে, ৫ জানুয়ারি থেকে তিনি কথা বলতেও পারছিলেন না। এরপর জোর করে কথা বলার চেষ্টা করলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

অসুস্থতার কারণে তাকে পূর্বনির্ধারিত বেশ কিছু শুটিং এবং অন্যান্য কাজ বাতিল করতে হয়েছে। চিকিৎসকরা তাকে কণ্ঠনালির বিশ্রামের পরামর্শ দিয়েছেন, ফলে বর্তমানে তিনি সব ধরনের কাজ থেকে বিশ্রাম নিচ্ছেন।

শফনম ফারিয়া আরও জানিয়েছেন, কণ্ঠস্বর বন্ধ থাকায় এখন কারো ফোন রিসিভ করা বা কথা বলা তার জন্য সম্ভব নয়। তাই জরুরি যোগাযোগের জন্য তিনি সবাইকে মেসেজের মাধ্যমে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

গুরুতর অসুস্থ শবনম ফারিয়া: এক সপ্তাহ ধরে কণ্ঠস্বর নেই

প্রকাশিতঃ ১১:৫৫:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬