০৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
এলডিসি উত্তরণে বাংলাদেশকে পাশে রাখবে ইইউ ও জি-৭৭ ইইউ ও জি-৭৭ দেশের এলডিসি উত্তরণে বাংলাদেশের প্রস্তুতিকাল বাড়াতে সমর্থন শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় কিছু মহল: স্বরাষ্ট্রমন্ত্রী বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় কিছু মহল: স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়ার লেনদেনে দিনে ৫ কোটি: টঙ্গী–কুমিল্লায় অভিযানে ছয় গ্রেফতার বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী পরিবহন-লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব প্রধানমন্ত্রীর শিক্ষকদের প্রতি আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ে তুলুন পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

জনসম্পৃক্ততা বৃদ্ধির জন্য বিএনপির ৫টি নতুন কর্মসূচি ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রথম দিন থেকেই নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করেছে বিএনপি। দলের নেতারা বিশ্বাস করেন, এই উদ্যোগের মাধ্যমে দেশের সব শ্রেণিপেশার মানুষের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করে ভবিষ্যৎ রাষ্ট্রের নীতির ভিত্তি শক্ত করা হবে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিএনপির কেন্দ্রীয় নির্বাচনি পরিচালনা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহদী আমীন।

সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে নির্বাচনি প্রচার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিএনপি তাদের পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি উল্লেখ করেন, দলের চেয়ারপারসন তারেক রহমান জনগণের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে দেশের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে বিভিন্ন কার্যক্রম চালু করেছেন।

প্রথম কর্মসূচি হিসেবে চালু হয়েছে ‘তারেক রহমানকে পরামর্শ দিন’ নামক উদ্যোগ। এর মাধ্যমে সারাদেশে পোস্টার ও ড্যাংলারের মাধ্যমে একটি কিউআর কোড প্রচার করা হবে, যা স্ক্যান করে যে কেউ নিজের মতামত, ভাবনা ও পরামর্শ সরাসরি তারেক রহমানের কাছে পাঠাতে পারবেন। এই উদ্যোগের মাধ্যমে প্রাপ্ত মতামতগুলো ভবিষ্যতের রাষ্ট্রনায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দ্বিতীয় কর্মসূচি ‘লেটার টু তারেক রহমান’। এই পরিকল্পনার আওতায় নাগরিকরা চিঠি, ইমেইল বা অনলাইনের মাধ্যমে নিজেদের প্রত্যাশা ও প্রস্তাব পাঠাতে পারবেন বাংলাদেশ নিয়ে। নির্ধারিত ঠিকানা, ইমেইল ও অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে এই উদ্দেশ্যে।

তৃতীয়ত, ‘ম্যাচ মাই পলিসি’ নামে একটি স্বাইপভিত্তিক ওয়েব অ্যাপের কথা জানান মাহদী আমীন। এই অ্যাপটির মাধ্যমে ইতিমধ্যে তিন লক্ষাধিক মানুষ বিএনপির বিভিন্ন নীতি ও পরিকল্পনা সম্পর্কে মতামত দিয়েছেন। তরুণদের রাজনৈতিক অংশগ্রহণ ও নীতিভিত্তিক আলোচনা কে উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

চতুর্থ কর্মসূচি হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেটে স্থানীয় তরুণদের সঙ্গে মতবিনিময় করেছেন। সেখানে কর্মসংস্থান, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, পরিবেশ, তথ্যপ্রযুক্তি ও নারী ক্ষমতায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৭ জন শিক্ষার্থী অংশ নেন। এ সময় তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

পঞ্চম কর্মসূচি হিসেবে মাহদী আমীন উল্লেখ করেন বিএনপির আটটি লিফলেটের কথা। এসব লিফলেটে দলের নীতি ও তারেক রহমানের ভিশন তুলে ধরা হয়েছে, যা ইতিমধ্যে কূটনৈতিক মহলেও আলোচিত হয়ে উঠেছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বিএনপি ২০১৬ সালে ভিশন-২০৩০, ২৭ দফা ও সর্বশেষ ৩১ দফার মাধ্যমে রাষ্ট্র সংস্কারের সুস্পষ্ট রূপরেখা প্রদান করেছে। আন্দোলন-সংগ্রামের পাশাপাশি নীতিনির্ভর রাজনীতি চালিয়ে যাওয়ার মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণের পথে এগোচ্ছেন দলটি।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

ইইউ ও জি-৭৭ দেশের এলডিসি উত্তরণে বাংলাদেশের প্রস্তুতিকাল বাড়াতে সমর্থন

জনসম্পৃক্ততা বৃদ্ধির জন্য বিএনপির ৫টি নতুন কর্মসূচি ঘোষণা

প্রকাশিতঃ ১০:৩২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬