০৯:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

অন্তর্বর্তী সরকার পে-স্কেল বাস্তবায়ন করবে না: জ্বালানি উপদেষ্টা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল বা বেতন কাঠামো বাস্তবায়ন করবে না বলে স্পষ্ট করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি জানান, পে-কমিশনের প্রতিবেদনটি কেবল জমা দেওয়া হয়েছে, এর বাস্তবায়নের দায়িত্ব পরবর্তী নির্বাচিত সরকারের উপর বর্তাবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, বর্তমানে সরকারের ম্যান্ডেট বা পরিকল্পনায় পে-স্কেল কার্যকর করার কোনো উদ্যোগ নেই। জানিয়ে দেন, পে-কমিশনের কাজ ছিল শুধু সুপারিশমালা প্রস্তুত করে প্রতিবেদন জমা দেওয়া, যা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।

ফাওজুল কবির খান স্পষ্ট করেন, ভবিষ্যতে এই পে-স্কেল কীভাবে বাস্তবায়িত হবে, তা নির্ধারিত করবে আসন্ন নির্বাচনের পর সরকার। তারা চাইলে এই পে-স্কেল কার্যকর করতে পারে বা বাতিলও করতে পারে। তবে তিনি মনে করেন, প্রস্তাবিত এই পে-স্কেল কোনও নতুন বোঝা বা চাপ হিসেবে পরবর্তী সরকারের জন্য তৈরি করে না। এটি একটি সুপারিশমাত্র, যা পরবর্তী সরকার নির্ধারণ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

অন্তর্বর্তী সরকার পে-স্কেল বাস্তবায়ন করবে না: জ্বালানি উপদেষ্টা

প্রকাশিতঃ ১১:৪৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬