০৭:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
অনলাইন জুয়ার লেনদেনে দিনে ৫ কোটি: টঙ্গী–কুমিল্লায় অভিযানে ছয় গ্রেফতার বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী পরিবহন-লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব প্রধানমন্ত্রীর শিক্ষকদের প্রতি আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ে তুলুন পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব শিশুদের মানবিক গড়ে তোলায় শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান সৌদি আরব বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন, পরিকল্পিত নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী মানব পাচার ও প্রযুক্তি অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন সরকার গঠনের পর বাংলাদেশের সঙ্গে গঙ্গা পানি বণ্টন চুক্তি নিয়ে আলোচনা করবে ভারত

ভারত সরকার জানিয়েছে যে গঙ্গার পানি বণ্টন সংক্রান্ত চুক্তির নবায়ন বিষয়ে এখনও বাংলাদেশের সঙ্গে আনুষ্ঠানিক আলোচন শুরু হয়নি। তবে তারা ইঙ্গিত দিয়েছেন, বাংলাদেশের নতুন সরকার গঠিত হওয়ার পরেই এই বিষয়ে আলাপ চালানো হবে।

১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা পানি বণ্টন চুক্তি একটি ৩০ বছরের দ্বিপাক্ষিক চুক্তি, যার মেয়াদ এই বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে। শুক্রবার লোকসভায় তৃণমূল কংগ্রেস বিধায়ক মালা রায়ের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং বলেছেন, সরাসরি আলোচনা এখনও শুরু হয়নি, তবে পানীয় ও শিল্প ক্ষেত্রে পানির চাহিদা নিয়ে সংশ্লিষ্ট দফতর ও রাজ্যগুলোর মতামত নেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গের মতামতকে গুরুত্ব দিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা করা হবে।

এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছিলেন যে কেন্দ্র রাজ্যের মতামত না নিয়েই চুক্তির নবায়ন প্রক্রিয়া এগোচ্ছে; কেন্দ্র সেই অভিযোগ অস্বীকার করেছে। সূত্র জানায়, পশ্চিমবঙ্গ সরকার ইতোমধ্যেই আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে আলোচনায় অংশ নিয়ে তাদের মতামত জানিয়েছে এবং সেই তথ্যের ভিত্তিতেই কেন্দ্র একটি খসড়া প্রস্তুত করেছে।

উল্লেখ্য, ২০২৫ সালের মার্চে ভারতের কেন্দ্রীয় পানি কমিশন এবং বাংলাদেশের একটি যৌথ কারিগরি দল ফারাক্কা ব্যারেজ পরিদর্শন করেছিল। সেই সফরে তারা নদীর পানির প্রবাহ পর্যবেক্ষণ এবং ১৯৯৬ সালের চুক্তি নবায়নের প্রেক্ষিতে কাঠামোগত অখণ্ডতা মূল্যায়ন করেছিল। কেন্দ্র বলছে, এসব প্রযুক্তিগত ও প্রশাসনিক পর্যায়ের কাজ সম্পন্ন করে পরে কূটনৈতিক আলোচনায় এগোবে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

নতুন সরকার গঠনের পর বাংলাদেশের সঙ্গে গঙ্গা পানি বণ্টন চুক্তি নিয়ে আলোচনা করবে ভারত

প্রকাশিতঃ ১১:৩৮:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬