০১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
সৌদি আরব বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন, পরিকল্পিত নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী মানব পাচার ও প্রযুক্তি অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক এলডিসিদের টেকসই উত্তরণে বৈশ্বিক সহায়তা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রী ঘোষনা: স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়ন এলডিসির টেকসই উত্তরণে বৈশ্বিক সহায়তা বাড়ানোর দাবি হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি ‘গর্হিত ও ন্যক্কারজনক’: স্বরাষ্ট্রমন্ত্রী

চমন-বাহারের নতুন সংসার!

চমন ও বাহারের নতুন সংসার। গ্রাম থেকে বিয়ে করে এসে ঢাকায় সংসার পেতেছে তারা। এতে চমন চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল ও বাহার চরিত্রে ফারহান আহমেদ জোভান। দু’জনকে নিয়ে ‘চমন বাহার’ নামে ঈদের বিশেষ নাটক নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন।

চমন ও বাহারের নতুন সংসার প্রসঙ্গে নির্মাতা সৌখিন বলেন, ‘সংসার জীবনে এসে তারা একে অপরকে নতুন করে আবিষ্কার করতে থাকে। যার বেশিরভাগই সমস্যা। যেমন সবচাইতে বড় সমস্যা, বাহার স্বভাবে একটু কৃপণ প্রকৃতির অন্যদিকে চমন বেশি কথা বলে। চমন মনমতো সবকিছু করতে পারে না বাহারের হিসেবী স্বভাবের কারণে। আবার চমনের বেশি কথা বলার কারণে বিরক্ত বাহার। এভাবে এগুতে থাকে নাটকের গল্প।’

সিএমভির ব্যানারে নির্মিত বিশেষ এই নাটকে দেখা যাবে, দিনে দিনে চমন-বাহারের সংসার পুরনো হয় আর তাদের মধ্যে ভালোবাসা কমতে শুরু করে, সমস্যাই প্রকট হয়ে দাঁড়ায়।

নির্মাতা ও রচয়িতা সৌখিন বলেন, ‘নাটকের প্রাথমিক অংশ এমনটাই। তবে গভীরতা রয়েছে এতে। সংসার ও জীবনবোধ উঠে আসবে এই গল্পে। যেমন একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছি, যাকে ভালোবাসতে হয়, তার গুণগুলোকে শুধু ভালোবাসলেই চলে না, দোষগুলোকেও ভালোবাসতে হয়। কারণ গুণগুলো যার, দোষগুলোও তার। গুণ ও দোষ মিলিয়েই পরিপূর্ণ মানুষ।’

‘চমন বাহার’ প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদে সিএমভি’র বিশেষ তালিকায় রয়েছে নাটকটি। যা উন্মুক্ত হচ্ছে ঈদ আয়োজনে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন

চমন-বাহারের নতুন সংসার!

প্রকাশিতঃ ০১:২৫:৩১ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২