০১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে: তথ্যমন্ত্রী বিএনপি চায় বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়া ফরিদা খানম ঢাকার নতুন ডিসি মালয়েশিয়ার গভীর জঙ্গল থেকে ২৭ বছর পর দেশে ফিরলেন শরীয়তপুরের আমির হোসেন ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না এমপি-রা, বিরোধীও একমত: চিফ হুইপ সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় কারো সঙ্গে বৈরী আচরণ করব না: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর πολιটিক্যাল ও কৃষি উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ আইএফআইসি নেতৃত্বে পটুয়াখালীতে দুইদিনব্যাপী ‘ক্যাশলেস বাংলাদেশ’ সম্প্রসারণ কর্মসূচি জ্বালানির দর বাড়লেই নিত্যপণ্যের দাম সামঞ্জস্য করা হবে: তথ্য উপদেষ্টা কারিগরি ত্রুটিতে এলএনজি টার্মিনাল বন্ধ, দক্ষিণ ঢাকাসহ গ্যাস সংকট

কাঁচাপাট রপ্তানিকারীদের ঋণ পুনঃতফসিলের আবেদন সময় বাড়ালো বাংলাদেশ ব্যাংক

শতভাগ বৈদেশিক মুদ্রা অর্জনকারী কাঁচাপাট রপ্তানিকারকদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। খেলাপি ঋণ পুনঃতফসিলের আবেদন করার সময়সীমা বাড়িয়ে আগামী ৩০ জুন পর্যন্ত করা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে। সার্কুলারে বলা হয়েছে, ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখভিত্তিক বিদ্যমান ঋণের ক্ষেত্রে ২ শতাংশ ডাউন পেমেন্ট বা এককালীন জমা দিয়ে আবেদন করার শর্ত ছিল এবং পূর্ব নির্ধারিত সময়সীমা ছিল ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।

তবে রপ্তানি কার্যক্রমে সৃষ্ট নানা জটিলতার কারণে অনেক রপ্তানিকারক নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারেননি। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে আবেদন সময়সীমা উত্তীর্ণদের সুবিধার কথা বিবেচনা করে আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, গ্রাহক তার শ্রেণিকৃত (ক্লাসিফাইড) ঋণের ২ শতাংশ অর্থ প্রথমে জমা দিয়ে সংশ্লিষ্ট ব্যাংকে আবেদন করতে পারবেন। কেন্দ্রীয় ব্যাংকের এ নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এই নির্দেশনা জারি করা হয়েছে। এ উদ্যোগের ফলে সংকটে থাকা কাঁচাপাট রপ্তানিকারকেরা তাদের ঋণ নিয়মিত করার সুযোগ পাবেন, যা দীর্ঘমেয়াদে রপ্তানি খাতকে শক্তিশালী করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

বিএনপি চায় বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়া

কাঁচাপাট রপ্তানিকারীদের ঋণ পুনঃতফসিলের আবেদন সময় বাড়ালো বাংলাদেশ ব্যাংক

প্রকাশিতঃ ১১:৩৯:০১ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬