০৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৮৬ বিলিয়ন ডলার

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী দেশটির মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ৩৪,৮৬২.০২ মিলিয়ন ডলার, যা প্রায় ৩৪.৮৬ বিলিয়ন ডলারের সমান।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

ব্যাংকের বিবরণে বলা হয়েছে, ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রস রিজার্ভের পরিমাণ ৩৪.৮৬ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অফ পেমেন্টস ম্যানুয়াল বিপিএম-৬ অনুযায়ী হিসাব করলে রিজার্ভ দাঁড়ায় ৩০,১০৭.৮২ মিলিয়ন ডলার বা প্রায় ৩০.১০ বিলিয়ন ডলার।

তুলনামূলকভাবে, ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩৪.৭৭ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল প্রায় ৩০.০৬ বিলিয়ন ডলার।

নিট বা প্রকৃত রিজার্ভ নির্ধারণ করা হয় আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুসারে—মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায়গুলো বাদ দিলে যে পরিমাণ রিজার্ভ থাকে, তাকে নিট রিজার্ভ বলা হয়।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৮৬ বিলিয়ন ডলার

প্রকাশিতঃ ০৮:২৪:৪১ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬