১২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব শিশুদের মানবিক গড়ে তোলায় শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান সৌদি আরব বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন, পরিকল্পিত নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী মানব পাচার ও প্রযুক্তি অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক এলডিসিদের টেকসই উত্তরণে বৈশ্বিক সহায়তা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রী ঘোষনা: স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়ন এলডিসির টেকসই উত্তরণে বৈশ্বিক সহায়তা বাড়ানোর দাবি

টার্মিনাল রক্ষণাবেক্ষণে এলএনজি সরবরাহ হ্রাস; পেট্রোবাংলার দুঃখ প্রকাশ

দেশের দুটি এলএনজি টার্মিনালের মধ্যে একটি রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ থাকায় এলএনজি থেকে উৎপাদিত গ্যাসের সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাসের স্বল্পচাপ দেখা দিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।

বুধবার ২৫ ফেব্রুয়ারি দুপুর আড়াইটায় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়। এতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়।

এর আগে, দুপুর ১২টার দিকে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র অপারেশন ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী কাজী মোহাম্মদ সাইদুল হাসান জানিয়েছিলেন, কয়েকদিন আগে একটি এফএসআরইউ (ফুয়েল সেল রিজার্ভু ইউনিট) এর রক্ষণাবেক্ষণের জন্য গ্যাস সরবরাহ কিছুটা কমে যায়। পরে সেখানে আবারও যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় মেরামত কাজ শুরু হয়, যার কারণে গ্যাস সরবরাহ আবারও কমে গেছে।

তিনি আরও জানিয়েছেন, ১৫ ফেব্রুয়ারি মেরামতের জন্য এলএনজি টার্মিনালটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। টানা দুই দিন পর বেলা ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। তবে, এক সপ্তাহের মধ্যে আবারও গ্যাস সংকটের আশঙ্কা করছে কর্মকর্তারা।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

শিশুদের মানবিক গড়ে তোলায় শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

টার্মিনাল রক্ষণাবেক্ষণে এলএনজি সরবরাহ হ্রাস; পেট্রোবাংলার দুঃখ প্রকাশ

প্রকাশিতঃ ০৮:২১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬