০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, বহুদলীয় গণতন্ত্রকে অগ্রাধিকার দেবে: ড. মঈন খান

আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় অফিস খুলছে, গণহত্যাকারীরা দেশে ফিরছে—এসব প্রসঙ্গে বিএনপির অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হলে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় ও পার্লামেন্টারি গণতন্ত্রে বিশ্বাসী।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পমাল্য অর্পণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

তিনি বলেন, “আমাদের দলীয় অবস্থান অত্যন্ত স্পষ্ট। বিএনপি স্বাধীনতার পক্ষে কাজ করেছে। ১৯৭১ সালের ওই কালো রাতে যখন পাক হানাদার বাহিনী নিরীহ মানুষের ওপর নির্মমভাবে আক্রমণ চালায়, তখন প্রতিবাদের ঝাণ্ডা উঁচু করে দাঁড়িয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা তাঁর সেই আদর্শেই বিশ্বাসী। আমরা বহুদলীয় ও পার্লামেন্টারি গণতন্ত্রে বিশ্বাস করি এবং সেই প্রতিজ্ঞা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি।”

ড. মঈন খান আরও বলেন, “বিএনপি একদলীয় বাকশাল বা একের অধিক ক্ষমতায়ন চায় না। অতীতে আওয়ামী লীগ যে একচেটিয়া ধারণা চাপিয়েছিল, আমরা সেই ধারণাকে গ্রহণ করি না। বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাসী। আমরা উদারনৈতিক রাজনীতি করি, সবাইকে নিয়ে রাজনীতি করি, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না—এটাই আমাদের নীতি।” তিনি উল্লেখ করেন, এই কথা বারবার দলের নেতা তারেক রহমানও বলেছেন এবং বিএনপি আইনের শাসনে দৃঢ়ভাবে বিশ্বাসী।

তিনি আরও দাবি করেন, “বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামে বিএনপি আবেগ ও ত্যাগের সঙ্গে কাজ করেছে। ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলন সেই ধারাবাহিকতার অংশ হিসেবে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমরা এই স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করব।”

প্রয়াত নেতাদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে নরসিংদী-২ আসনের সাংসদ ড. আবদুল মঈন খানের নেতৃত্বে শেরে বাংলা নগরের সমাধিস্তলে উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ আসনের মনজুর এলাহী, নরসিংদী-৪ আসনের সরদার মো. সাখাওয়াত হোসেন (স্বাস্থ্য মন্ত্রী) এবং নরসিংদী-৫ আসনের আশরাফ উদ্দিন।

তিনি বলেন, “নরসিংদী অঞ্চলের মানুষের স্বাধীনতা ও গণতন্ত্রপ্রেম দীর্ঘ ঐতিহ্যের। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এখানে যে আন্দোলন হয়েছিল, সেই ঐতিহ্য আজও জীবন্ত। সেভাবেই নরসিংদীর ভোটাররা আমাদের পাঁচজন প্রতিনিধি জাতীয় সংসদে পাঠিয়েছেন—তাই আমরা এখানে এসে তাদের প্রতি শ্রদ্ধা জানালাম।”

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, বহুদলীয় গণতন্ত্রকে অগ্রাধিকার দেবে: ড. মঈন খান

প্রকাশিতঃ ০৫:৩৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬