০৩:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

মনোনীত হলেও মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার সাময়িক স্থগিত

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর কবিতা বিভাগে মনোনীত হওয়া সত্ত্বেও পুরস্কার পাননি কবি মোহন রায়হান। বৃহস্পতিবার বিকেলে নিজের ফেসবুক পেজে এই তথ্য জানিয়ে তিনি বলেছেন, মনোনীত করা হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে পুরস্কার তুলে নেয়া হয়েছে।

গত সোমবার বাংলা একাডেমি পুরস্কার তালিকা প্রকাশ করে এবং কবিতা বিভাগে মোহন রায়হানের নাম উল্লেখ করা হয়। বৃহস্পতিবার দুপুরে আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এদিন কিছু পুরস্কারপ্রাপ্তদের ডেকে পুরস্কার গ্রহণের রিহার্সালও করানো হয়েছিল। পরে জানতে পারেন তার পুরস্কার বাতিল করা হয়েছে।

মোহন রায়হান তার ফেসবুক পোস্টে বলেছেন, তিনি পুরস্কারের জন্য কোনো তদবির করেননি এবং পুরস্কার কমিটি স্বতঃস্ফূর্তভাবে তাকে নির্বাচিত করেছিল। তিনি আরও লিখেছেন, ৪১ বছর আগে কর্নেল তাহেরকে নিয়ে লেখা তার ‘তাহেরের স্বপ্ন’ কবিতার কারণে কোনো মহল প্রধানমন্ত্রীকে দিয়ে তার পুরস্কার বাতিল করিয়েছে বলে তিনি জানেন।

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, মোহন রায়হানের বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে এবং সেগুলো খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, পুরস্কারের জন্য মনোনয়ন বাংলা একাডেমি করে; আগের সরকারের সময়ই তাঁর নাম মনোনয়ন পেয়ে ছিল। অভিযোগ কী — সে বিষয়ে এখনই বিস্তারিত বলা যাবে না।

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মও বলেছেন, অভিযোগগুলো যাচাই করা হচ্ছে; অভিযোগ সত্য হলে তা বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। তিনিও বলেছেন, আপাতত পুরস্কার না দেওয়ার কারণ যাচাই-বাছাই।

বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বলেন, উদ্বেগজনক কিছু অভিযোগ উঠায় কর্তৃপক্ষ সেগুলো খতিয়ে দেখার স্বার্থে মোহন রায়হানের পুরস্কার সাময়িকভাবে স্থগিত করেছে। তদন্ত শেষ হলে দ্রুত সিদ্ধান্ত জানানো হবে।

ঘটনাটি নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি; সংশ্লিষ্ট দিকগুলো যাচাই শেষে ফল ঘোষণা করা হবে। পরিস্থিতি আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গে খবর দেওয়া হবে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

মনোনীত হলেও মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার সাময়িক স্থগিত

প্রকাশিতঃ ০২:১৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬