০৪:০১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

পুলিশ হত্যাকাণ্ডে তদন্ত সম্পন্ন, প্রয়োজনে পুনরায় হবে — স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পুলিশ হত্যাকাণ্ড বিষয়ে এখন পর্যন্ত যেটা স্বরাষ্ট্র মন্ত্রী বলেছেন, সেটাই দেখা হবে। ঘটনাটির তদন্ত হয়ে গেছে; প্রয়োজনে আবারও তদন্ত করা হবে। এ মুহূর্তে বিষয়টি আদালতের কাছে আছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জুমার নামাজ শেষে ঠাকুরগাঁও জেলা শহরের হাজীপাড়ায় স্থানীয়দের অর্থায়নে নির্মিত হাফেজিয়া মাদরাসার চার তলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পেরে নির্বাচনের পর ঠাকুরগাঁওয়ে এসে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন তিনি। তিনি আল্লাহর নিকট এই মাদরাসার উন্নয়নের কাজে অংশীদার হওয়ার দোয়া চান।

মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওবাসীর কাছে তিনি ঋণী, কারণ দীর্ঘদিন ধরে তারা তাকে সমর্থন করে এসেছেন। তাদের সেই সমর্থনের ফলে আজ তিনি কাজ করার সুযোগ পেয়েছেন। তিনি ঠাকুরগাঁওবাসীর কাছে অব্যাহত সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সময়ানুবর্তিতা থাকবে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় কাজ করা হবে।

এর আগে দুপুরে তিনি তাঁতিপাড়ায় নিজ বাসভবনে পৌঁছলে পুলিশের এক দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে নেতাকর্মী ও সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তারা ফুল দিয়ে ও শুভেচ্ছা জানিয়ে তাকে স্বাগত জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহীন, পুলিশ সুপার বেলাল হোসেন এবং ঠাকুরগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাসসহ অনেকে উপস্থিত ছিলেন।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

পুলিশ হত্যাকাণ্ডে তদন্ত সম্পন্ন, প্রয়োজনে পুনরায় হবে — স্থানীয় সরকার মন্ত্রী

প্রকাশিতঃ ০৮:২৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬