০৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
এলডিসি উত্তরণে বাংলাদেশকে পাশে রাখবে ইইউ ও জি-৭৭ ইইউ ও জি-৭৭ দেশের এলডিসি উত্তরণে বাংলাদেশের প্রস্তুতিকাল বাড়াতে সমর্থন শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় কিছু মহল: স্বরাষ্ট্রমন্ত্রী বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় কিছু মহল: স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়ার লেনদেনে দিনে ৫ কোটি: টঙ্গী–কুমিল্লায় অভিযানে ছয় গ্রেফতার বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী পরিবহন-লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব প্রধানমন্ত্রীর শিক্ষকদের প্রতি আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ে তুলুন পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

দুর্নীতিকে কখনোই প্রশ্রয় দিইনি, দেবো না: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সময় নষ্ট না করে ভবিষ্যতের জন্য সময় দিতে হবে এবং দেশের উন্নয়নের জন্য কার্যকর উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, আমাদের নজর থাকা উচিত — আমরা কত দ্রুত এগোতে পারি, কীভাবে দেশকে সমৃদ্ধ অর্থনীতিতে রূপান্তর করা যায় এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা যায়।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁওয়ের সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, ‘যে যার কাজে মন দিন; যারা দুর্নীতি করবে, তাদের দেখার জন্য দুদক আছে। আমরা দুর্নীতিকে কখনোই প্রশ্রয় দেইনি, দেবো না।’

মির্জা ফখরুল আরও জানান, বিভিন্ন বিষয় মধ্যে সবচেয়ে জোর দেওয়া হচ্ছে মাদক নিয়ন্ত্রণে। পাশাপাশি আগামীর বাংলাদেশ নিয়ে সরকারের পরিকল্পনা বিষয়ে তিনি বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং নারীদের জন্য কর্মসূচি চালু রাখা হবে। প্রধানমন্ত্রীর অন্যতম বড় উদ্যোগ হিসেবে তিনি ‘ফ্যামিলি কার্ড’ দ্রুত কার্যকর করার কথা উল্লেখ করেন।

ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের দাবি একটি মেডিকেল কলেজ স্থাপন সম্পর্কে মন্ত্রী বলেন, পরিদর্শন টিম ইতোমধ্যে বিষয়টি খতিয়ে দেখেছে এবং তাদের প্রতিবেদনে বলা হয়েছে ২৭ সালে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু হবে।

জেলা প্রশাসক ইশরাত ফাজানার সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলী এবং জেলার সকল দপ্তরের প্রধানরা।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

ইইউ ও জি-৭৭ দেশের এলডিসি উত্তরণে বাংলাদেশের প্রস্তুতিকাল বাড়াতে সমর্থন

দুর্নীতিকে কখনোই প্রশ্রয় দিইনি, দেবো না: মির্জা ফখরুল

প্রকাশিতঃ ০৩:২৬:১৮ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬