০৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
এলডিসি উত্তরণে বাংলাদেশকে পাশে রাখবে ইইউ ও জি-৭৭ ইইউ ও জি-৭৭ দেশের এলডিসি উত্তরণে বাংলাদেশের প্রস্তুতিকাল বাড়াতে সমর্থন শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় কিছু মহল: স্বরাষ্ট্রমন্ত্রী বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় কিছু মহল: স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়ার লেনদেনে দিনে ৫ কোটি: টঙ্গী–কুমিল্লায় অভিযানে ছয় গ্রেফতার বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী পরিবহন-লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব প্রধানমন্ত্রীর শিক্ষকদের প্রতি আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ে তুলুন পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

দুর্নীতিকে আমরা কখনোই প্রশ্রয় দেব না: মির্জা ফখরুল

বিএনপির সিনিয়র নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা দুর্নীতিকে কখনোই প্রশ্রয় দেইনি, দেবো না। সময় নষ্ট না করে ভবিষ্যতের জন্য সময় ব্যবহার করতে হবে—এটাই আমাদের মূল লক্ষ্য। তিনি বলেন, এখন প্রশ্ন করা উচিত আমরা কত দ্রুত এগোতে পারি, কীভাবে দেশকে সমৃদ্ধ অর্থনীতিতে পরিণত করা যাবে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করা যাবে। যে যার কাজ করবে, আর দুর্নীতির অভিযোগ উঠলে তদারকির জন্য দুদক আছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁওয়ে জেলার সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

ফখরুল বলেন, মাদক নিয়ন্ত্রণ এখন তাদের প্রথম অগ্রাধিকারগুলোর মধ্যে। তিনি আরও বলেন, আগামী বাংলাদেশ গড়ার প্রশ্নে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং নারীদের জন্য বিশেষ কর্মসূচি চালু থাকবে। প্রধানমন্ত্রীর একটি বড় কর্মসূচি হচ্ছে ফ্যামিলি কার্ড, যা দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা হবে—এই বিষয়টিও গুরুত্বের সঙ্গে কাজ করা হবে।

ঠাকুরগাঁওবাসীর প্রাণের দাবি একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা—এ প্রসঙ্গেও তিনি জানান, সংশ্লিষ্ট পরিদর্শন টিম ইতোমধ্যে জেলার পরিদর্শন করেছে এবং তারা জানিয়েছেন যে ২৭ সালে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু হবে।

জেলা প্রশাসক ইশরাত ফাজানার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলার সকল দপ্তরের প্রধানরা। সভায় বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা ও উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

ইইউ ও জি-৭৭ দেশের এলডিসি উত্তরণে বাংলাদেশের প্রস্তুতিকাল বাড়াতে সমর্থন

দুর্নীতিকে আমরা কখনোই প্রশ্রয় দেব না: মির্জা ফখরুল

প্রকাশিতঃ ১১:৪০:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬