০৬:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষঃ
জ্বালানি তেল পাচারের আশঙ্কায় যশোর সীমান্তে বিজিবির টহল জোরদার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স—দলীয় পরিচয় বিবেচনা করব না: প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ সচিব জানালেন: ঈদে একটানা সাতদিন ছুটি রাষ্ট্রপতি ব্যক্তি নয়, সংসদ অধিবেশনে ভাষণ দেওয়ার বিধান আছে: স্বরাষ্ট্রমন্ত্রী ঈদের ছুটি নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের ঘোষণা আমিরাত থেকে ৪০৫ বাংলাদেশিকে দেশে ফিরিয়েছে ইউএস-বাংলার দ্বিতীয় বিশেষ ফ্লাইট সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় জাকজমক এড়িয়ে দুইইফতারের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী পল কাপুর জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন অতিরিক্ত ভাড়া আদায় করলে রুট পারমিট বাতিল হবে: সেতুমন্ত্রী পাবনার খালেদ হোসেন পরাগ হলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রী

দাপ্তরিক কাজে গতি ও শৃঙ্খলা বজায় রাখতে তাগিদ দিলেন এমপি শিমুল

পাবনা-৫ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস রবিবার দাপ্তরিক কাজে গতি বাড়ানো, শৃঙ্খলা নিশ্চিত করা ও জনভোগান্তি কমানোর তাগিদ দিয়েছেন। নির্বাচিত হওয়ার পর প্রথম সোমবার (২ মার্চ) উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময়ে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা দেওয়া হয়।

মতবিনিময়কালে উপজেলা অফিসার ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা তাদের কর্মক্ষেত্রে থাকা বিভিন্ন সমস্যা ও সুবিধার কথা তুলে ধরেন। এসব সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে এমপি শিমুল বলেন, ‘‘জনসাধারণ বিভিন্ন কারণে সরকারের দফতরে এসে সেবা নেন; আপনারা দায়িত্বশীল। তবুও খেয়াল রাখতে হবে যেন তারা অতিরিক্ত ভোগান্তির শিকার না হন। দাপ্তরিক কাজে শৃঙ্খলা বজায় রেখে গতি আনতে হবে এবং ভোগান্তি ছাড়া মানুষের সেবা নিশ্চিত করতে হবে।’’

তিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সতর্ক করে বলেন, দেশের অধিকাংশ মানুষ দুর্বল ও অসহায়; তাদের জন্য সরকারের উন্নয়ন ও সহায়তামূলক বরাদ্দ আছে। পরের ধাপে ফ্যামিলি কার্ডের বরাদ্দ আসবে; এসব প্রকৃত সুবিধাভোগীর মাঝে পৌঁছে দিতে আপনাদের নজরদারি নিশ্চিত করতে হবে। পাশাপাশি উন্নয়নমূলক কাজগুলো স্বচ্ছভাবে বাস্তবায়নেরও তাগিদ দেন তিনি।

এ সময় এমপি শিমুল জনপ্রতিনিধিদের প্রতি অনুরোধ করেন যে, কর্মক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক বা ব্যক্তিগত হস্তক্ষেপ বরদাশত করা যাবে না। এমপির বা রাজনৈতিক পরিচয়ে অনিচ্ছাকৃতভাবে সেবা প্রদান বা ব্যাহত করার চেষ্টা হলে তা ক্ষমা করা যাবে না বলে তিনি জানান।

মতবিনিময়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা, সদর থানার ওসি দুলাল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, এসিল্যান্ড এসএম ফুয়াদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা, নির্বাচন কর্মকর্তা মাহমুদা আক্তার, কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আল মাহমুদ হোসেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী আব্দুর রহিমসহ সকল দফতর প্রধান, উপজেলার ইউপি চেয়ারম্যান ও গ্রাম পুলিশ সদস্যরা। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক জহুরুল ইসলাম ও এবি ট্রাস্টের ট্রাস্টি আখিনুর ইসলাম রেমনসহ অনেকে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

জ্বালানি তেল পাচারের আশঙ্কায় যশোর সীমান্তে বিজিবির টহল জোরদার

দাপ্তরিক কাজে গতি ও শৃঙ্খলা বজায় রাখতে তাগিদ দিলেন এমপি শিমুল

প্রকাশিতঃ ০৩:২৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬