১২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব শিশুদের মানবিক গড়ে তোলায় শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান সৌদি আরব বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন, পরিকল্পিত নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী মানব পাচার ও প্রযুক্তি অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক এলডিসিদের টেকসই উত্তরণে বৈশ্বিক সহায়তা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রী ঘোষনা: স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়ন এলডিসির টেকসই উত্তরণে বৈশ্বিক সহায়তা বাড়ানোর দাবি

যুদ্ধের ইঙ্গিতে বিশ্ববাজারে কমেছে তেলের দাম

মধ্যপ্রাচ্যে সংঘাতের দ্রুত সমাপ্তির সম্ভাবনা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই মন্তব্যের পরপরই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে কমার লক্ষণ দেখা গেছে। মঙ্গলবার লেনদেনে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রায় চার ডলার কমে ব্যারেলপ্রতি প্রায় ৯৫ ডলারে নেমে আসে। একই সময়ে, ডব্লিউটিআই তেলের মূল্যও কমে প্রায় ৯১ ডলারে পৌঁছেছে।

এর আগে সোমবার, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার ফলে তেলের বাজারে ব্যাপক উত্থান হয়। ওই দিন ব্যারেলে দাম প্রায় ১১৯ ডলারে পৌঁছেছিল, যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ। এ পরিস্থিতিতে মনে করা হচ্ছিল, যদি সংঘাত বাড়ে তবে বিশ্বজুড়ে তেল সরবরাহ বাধাগ্রস্ত হতে পারে এবং এর ফলে দাম আরো বাড়বে।

তবে পরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনালাপে দ্রুত যুদ্ধ বন্ধের উদ্যোগ নেওয়ার বিষয়টি উল্লেখ হলে বাজারে কিছুটা স্বস্তি ফিরে আসে এবং তেলের দামে অবনতি দেখা যায়।

অন্যদিকে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী সতর্ক করে দিয়ে বলেছে, যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তীব্র হামলা চালায়, তবে মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি বন্ধ করে দেওয়া হতে পারে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধের দ্রুত সমাপ্তির সম্ভবনা বাজারের উদ্বেগ কিছুটা কমিয়ে দিয়েছে। এর ফলে বিশ্ববাজারে তেলের দামে সাময়িক স্বস্তি দেখা গেছে।

সূত্র: রয়টার্স

ট্যাগ :
সর্বাধিক পঠিত

শিশুদের মানবিক গড়ে তোলায় শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

যুদ্ধের ইঙ্গিতে বিশ্ববাজারে কমেছে তেলের দাম

প্রকাশিতঃ ০৩:৪৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬