০১:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় কিছু মহল: স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়ার লেনদেনে দিনে ৫ কোটি: টঙ্গী–কুমিল্লায় অভিযানে ছয় গ্রেফতার বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী পরিবহন-লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব প্রধানমন্ত্রীর শিক্ষকদের প্রতি আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ে তুলুন পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব শিশুদের মানবিক গড়ে তোলায় শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান সৌদি আরব বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন

সংকট মোকাবিলায় সফল হয়েছে বিএনপি সরকার: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার এক মাসের মাথায় নির্বাচনী প্রতিশ্রুতির কিছু বিষয় দৃশ্যমান রূপ নিতে শুরু করেছে।

বুধবার (১৮ মার্চ) রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, ‘বিএনপি যখনই ক্ষমতায় আসে, তখনই বৈশ্বিক পর্যায়ে কিছু না কিছু সংকট দেখা দেয়। এবারও দায়িত্ব নেওয়ার পরপরই ইরান-ইসরাইল যুদ্ধের মতো বড় সংকট সামনে এসেছে। তবুও সরকারের দক্ষতার কারণে দেশে জ্বালানি তেলের কোনো দুর্ভোগ হয়নি এবং তেলের দাম বাড়েনি। সংকটের মাঝেও গার্মেন্টস শ্রমিকদের বেতন সময়মতো পরিশোধ করা সম্ভব হয়েছে।’

দলীয় কর্মকাণ্ড নিয়েও তিনি বলেন, বর্তমানে দলের কাজ ছোট পরিসরে হলেও এ বছরের মধ্যেই পূর্ণাঙ্গ দলীয় কাউন্সিল করা হবে। স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিও দ্রুতগতিতে চলছে এবং সরকারের পরিকল্পনা নববর্ষের মধ্যে যত দ্রুত সম্ভব এই নির্বাচন সম্পন্ন করার।

সামগ্রিকভাবে সরকারের ওপর সন্তোষ প্রকাশ করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘এক মাসে আমরা সরকারের সব ক্ষেত্রে ইতিবাচক ফল দেখছি। সংসদ অধিবেশনও শুরু হয়েছে যেখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো উত্থাপিত হচ্ছে। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দেশের অর্থনীতিকে পুনরায় সুস্থ ও শক্তিশালী করা এবং সরকার সেটাই প্রধান্য দিয়ে কাজ করছে।’

সান্তাহার ট্রেন লাইনচ্যুতির মতো দুর্ঘটনার বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান, ওই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শিগগিরই রেল চলাচল স্বাভাবিক ও নিরাপদ করার কার্যক্রম সম্পন্ন হবে বলে মন্ত্রী আশ্বাস দিয়েছেন।

মির্জা ফখরুল আরও বলেন, সরকারের সামনে যেসব সমস্যা রয়েছে সেগুলো মোকাবিলায় পরিকল্পিত উদ্যোগ নেওয়া হবে এবং জনগণের জীবনযাত্রা নিরাপদ ও উন্নত করা সরকারী অগ্রাধিকার থাকবে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

সংকট মোকাবিলায় সফল হয়েছে বিএনপি সরকার: মির্জা ফখরুল

প্রকাশিতঃ ১০:৩৯:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬