০৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় কিছু মহল: স্বরাষ্ট্রমন্ত্রী বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় কিছু মহল: স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়ার লেনদেনে দিনে ৫ কোটি: টঙ্গী–কুমিল্লায় অভিযানে ছয় গ্রেফতার বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী পরিবহন-লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব প্রধানমন্ত্রীর শিক্ষকদের প্রতি আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ে তুলুন পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব শিশুদের মানবিক গড়ে তোলায় শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান সৌদি আরব বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী

বরেণ্য অভিনেতা শামস সুমন আর নেই

দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বরেণ্য অভিনেতা ও চ্যানেল আই-এর অনুষ্ঠান বিভাগের পরিচালক শামস সুমন মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৬১ বছর বয়সে ইন্তেকাল করেন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গুণী শিল্পী দীর্ঘদিন রেডিও ভূমির স্টেশন প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। শৈশব থেকেই রেডিওর জনপ্রিয় কণ্ঠ হিসেবে পরিচিত শামস সুমন পরবর্তীতে মঞ্চ, টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেন। তিনি বিশেষভাবে ‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন।

ব্যক্তিজীবনে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য ভক্ত ও গুণগ্রাহী রেখে গেছেন। চ্যানেল আই সূত্রে জানিয়েছে, বুধবার (১৮ মার্চ) সকাল ১০টায় চ্যানেল আই প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে এবং সন্ধ্যায় রাজশাহীর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

তার প্রয়াণে চলচ্চিত্র ও নাট্য জগত একজন নিবেদিতপ্রাণ শিল্পী ও দক্ষ সংগঠককে হারালো। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সহকর্মী ও অনুরাগীরা, এবং শিল্পাঙ্গন তাকে স্মরণ করবে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় কিছু মহল: স্বরাষ্ট্রমন্ত্রী

বরেণ্য অভিনেতা শামস সুমন আর নেই

প্রকাশিতঃ ০২:২১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬